ঘুরে দাঁড়াচ্ছে তৈরি পোশাক শিল্প
-তৈরি পোশাক খাতে বিনিয়োগে আগ্রহী কানাডা
, ১২ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২১ মে, ২০২৪ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
২০১৬ সালে চট্টগ্রামে সচল তৈরি পোশাক কারখানা ছিল ৩৬৩টি। এরপর ধারাবাহিকভাবে কমতে থাকে সচল তৈরি পোশাক কারখানার সংখ্যা। ওই সময় তিন বছরের ব্যবধানে চট্টগ্রামে বন্ধ হয়ে যায় অন্তত ৫৪টি সচল কারখানা। ২০১৯ সালে সচল তৈরি পোশাক কারখানার সংখ্যা নেমে আসে ৩০৯টিতে। এরপর লকডাউনের কারণে ২০২০ সালে এসে চট্টগ্রামে সচল তৈরি পোশাক কারখানা আরও কমে যায়। আগের বছরের তুলনায় ২০টি কারখানা কমে চট্টগ্রামে সচল তৈরি পোশাক কারখানার সংখ্যা এসে উপনীত হয় ২৮৯টিতে।
এরপর এখন আবার চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তৈরি পোশাক কারখানা। ২০২০ সালের পর গত তিন বছরে চট্টগ্রামে নতুন করে সচল হয়েছে অন্তত ৬১টি কারখানা। বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রামে বিজিএমইএ নিবন্ধিত কারখানা আছে ৬০০টি। এর মধ্যে বর্তমানে সচল রয়েছে ৩৫০টি কারখানা। অর্থাৎ তিন বছরের ব্যবধানে এখানে সচল কারখানার সংখ্যা বেড়েছে ৬১টি।
সচল কারখানার সংখ্যা বৃদ্ধিকে ইতিবাচকভাবে দেখলেও চট্টগ্রামের তৈরি পোশাক কারখানাগুলো নানামুখী চ্যালেঞ্জের মুখে বলে জানিয়েছেন পোশাক কারখানা মালিকরা। তারা বলছেন, লকডাউনের পর এখন প্রতিনিয়ত নিত্যনতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে দেশের তৈরি পোশাক খাত। চট্টগ্রামে এই চ্যালেঞ্জ আরও বেশি। এখানে গ্যাস-বিদ্যুৎ সংযোগ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, নতুন বিনিয়োগে ব্যাংক খুব একটা সহযোগিতা করতে চায় না, আছে দক্ষ শ্রমিকস্বল্পতা। এরপরও চ্যালেঞ্জ মোকাবিলা করে তৈরি পোশাক শিল্প এগিয়ে যাচ্ছে।
জানতে চাইলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, সচল কারখানার সংখ্যা বাড়ছে মানেই তৈরি পোশাক শিল্প ঘুরে দাঁড়াচ্ছে। আগের তুলনায় এখন ক্রয়াদেশও কিছুটা বেড়েছে। তাই কারখানা সচল হচ্ছে। আমরা নতুন কমিটি তৈরি পোশাক রপ্তানি আরও কীভাবে বাড়ানো যায়, সেটি নিয়ে কাজ করছি। ক্রয়াদেশ বাড়লে তখন সচল কারখানার সংখ্যাও ধীরে ধীরে বাড়বে। তবে এর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে বলে তিনি জানান।
তৈরি পোশাক খাতে বিনিয়োগে আগ্রহী কানাডা
বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল জে থোপিল। ১৯ মে সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান তিনি।
পল থোপিল বলে, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ-কানাডার মধ্যকার সম্পর্ক গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারী কোম্পানিগুলোকে বিনিয়োগে আগ্রহী করতে বাংলাদেশের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায় কানাডা। অবকাঠামোগত প্রকল্প, সাইবার নিরাপত্তা এবং তৈরি পোশাক খাতে বিনিয়োগে আগ্রহী কানাডা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)