ঘুমন্ত মেয়েকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলো মা
কলারোয়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় দেড় বছরের কন্যা সন্তানকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। গতকাল জুমুয়াবার উপজেলার বাটরা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মা আসমা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলো। এ কারণে গত বৃহস্পতিবার আসমার মা আলেয়া খাতুন চিকিৎসার জন্য তাকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে আসেন। জুমুয়াবার দুপুরে আসমা তার শিশু কন্যা খাদিজাকে বারান্দায় ঘুম পাড়িয়ে রাখেন। পরে রান্নাঘর থেকে ধারালো বঁটি নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় মেয়েটির গলায় আঘাত করে হত্যা করেন।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসমা মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।