ঘাস লাগিয়ে কোটিপতি গফুরের পথে হেঁটে লাখোপতি আরও ২০০ চাষি
, ১৩ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে সুলতানপুর বড়ইপাড়া গ্রাম। এই গ্রামের বাসিন্দা চাষি আব্দুল গফুর মিয়া।
নেপিয়ার ঘাস চাষ করে দিনমজুর থেকে কোটিপতি বনে গেছেন তিনি। ওই চাষির দেখানো পথে হেঁটে গ্রামের দুই শতাধিক কৃষক এখন লাখোপতি। বর্তমানে গ্রামটির প্রায় সবাই কমবেশি ঘাস চাষে জড়িত। ফলে গ্রামটিকে এখন মানুষ ‘ঘাসের গ্রাম’ নামে চেনে।
আব্দুল গফুর মিয়ার সফলতার গল্প শুনতে চাইলে তিনি বলেন, এলাকার এক খামারি পরামর্শে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে নেপিয়ার জাতের ঘাসের চারা সংগ্রহ করে ১০ শতক বসতভিটার পাঁচ শতাংশ জমিতে লাগাই। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ধীরেধীরে বাড়তে থাকে ঘাসের চাষ ও গবাদিপশুর সংখ্যা। বর্তমানে ঘাস চাষ ছড়িয়েছে ২২ বিঘা জমিতে। এর মধ্যে ১০ বিঘা নিজের, ১২ বিঘা বন্ধক নেওয়া। এক বিঘা জমিতে উৎপাদন খরচ পড়েছে ১২ হাজার টাকা। এক বিঘা জমি থেকে তিন বছর ঘাস পাওয়া যায়। তিন বছরে আয় হচ্ছে প্রায় তিন লাখ টাকা।
ঘাস বাজারজাত সম্পর্কে এ উদ্যোক্তা বলেন, প্রতিদিন সকাল-বিকেল ঘাস কেটে ভ্যানে করে পলাশবাড়ী সদরসহ ঢোলভাঙ্গা, ধাপেরহাট, মাঠেরহাট এবং পাশের উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করা হয়। চার কেজি ওজনের প্রতি আঁটি ঘাস বর্তমান বাজারে ১০ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন চার থেকে ৬/৫ হাজার টাকার ঘাস বিক্রি হয়। সব খরচ বাদে ঘাস বিক্রি করে তার মাসিক আয় লাখ টাকার ওপরে।
এদিকে আব্দুল গফুরের সফলতায় উদ্বুদ্ধ হয়ে গ্রামের প্রায় সব কৃষকই অন্যান্য সফলের পাশাপাশি কম-বেশি ঘাস চাষ করছেন। এরমধ্যে দুই শতাধিক কৃষক নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। সময়ের ব্যবধানে তারা পরিণত হয়েছেন লাখোপতি। তাদের সবার কথায় বাঁধভাঙা আনন্দ।
‘ঘাসের গ্রাম’ নামকরণের বিষয়ে তিনি বলেন, এর সম্পূর্ণ অবদান সফল ঘাষ চাষি আব্দুল গফুর মিয়ার। তার দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা সফলতা ও তার সাফল্যে গ্রামের প্রায় সবাই কম-বেশি ঘাষ চাষে জড়িত। এরমধ্যে সফলতাও পেয়েছেন কমপক্ষে দুই শতাধিক চাষি। এখন দূর থেকে যখন কেউ এ গ্রামের আসতে চান তখন ‘ঘাসের গ্রাম’ বললেই সবাই দেখিয়ে দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)