ঘন বৃষ্টিতে জ্বর-সর্দি-কাশি থেকে শিশুর সুরক্ষার উপায় জানুন
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
শেষ সময়ে এখন দেশব্যাপী ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত আছে। এ সময়েই সক্রিয় হয়ে উঠে ইনফ্লুয়েঞ্জা এবং প্যারাইনফ্লুয়েঞ্জার মতো ফ্লু ভাইরাস। এসব ভাইরাসে আক্রান্ত হয়ে জ্বর, সর্দি, কাশির মতো একাধিক সমস্যায় পড়ছে শিশুরা।
তাই এই সময়টায় অভিভাবকদেরকে সন্তানের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে, যা বলছে বিশেষজ্ঞরাও। তাদের কথায়, বড়দের তুলনায় ছোটদের ইমিউনিটি অনেকটাই কম। তাই ছোটদের মাঝে ভাইরাস তুলনামূলক বেশি দেখা দিচ্ছে। এ অবস্থায় কি করবেন জেনে নিন।
সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা:
পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্র ঈমান উনার অংশ। পরিচ্ছন্নতা আমাদেরকে অনেক রোগ থেকে সহজেই দূরে রাখে। বিশেষ করে জ্বর, সর্দি, কাশিতেও পরিচ্ছন্ন থাকার গুরুত্ব অনেক বেশি। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে শিশুদেরকে ভালো করে হাত-মুখ ধোয়ার পরামর্শ দেয়া হয়ে থাকে।
মৌসুমি ফল, শাক ও সবজি:
সন্তানের ইমিউনিটি বাড়াতে হলে বেশি বেশি মৌসুমি ফল, শাক ও সবজি খেতে অভ্যস্ত করে তুলুন। কারণ এসব প্রাকৃতিক খাবারে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের খনি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যথেষ্ট কার্যকরী।
ধুলা থেকে দূরে থাকা:
বর্তমানে ধূলা দূষণ অনেক বেশি বেড়ে গেছে। বিশেষ করে শহর এলাকায় রাস্তার ধুলা, নির্মাণ কাজের ধুলা ইত্যাদি কারণে বাইরে বের হলেই ধুলা-বালি চোখে-মুখে ঢুকে যায়। তাই এই সময়ে সন্তান বাসার বাইরে গেলে ধুলা থেকে দূরে রাখার চেষ্টা করুন। ফ্লু এড়াতে ধুলা থেকে দূরে রাখা খুবই জরুরী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












