গ্রিসে তীব্র ঝড় ও বন্যার, ব্যাপক ক্ষয়ক্ষতি
, ৩০শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
গ্রিসে ভারী বৃষ্টি এবং তীব্র বাতাসের প্রভাবে বন্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। গত শনিবার থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড় বোরা রোডস দ্বীপে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। মাত্র কয়েকদিনে সেখানে ৩০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে গেছে এবং সেতু ধসে পড়েছে, যার ফলে অনেক এলাকায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেছে।
লেমনোস দ্বীপে পরিস্থিতি আরও ভয়াবহ। এখানে রাস্তা ও ভবনগুলো ভেঙে পড়েছে, এবং স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
দক্ষিণ এজিয়ান অঞ্চলের গভর্নর জর্জোস হাটজিমার্কোস জানিয়েছে, রোডস দ্বীপে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। অনেক রাস্তা ব্যবহার করা অসম্ভব হয়ে পড়েছে, এবং কাল্লিথিয়া-ফালিরাকি এলাকার সেতুগুলো ধসে পড়েছে। দ্বীপটিকে জরুরি অবস্থার আওতায় আনার জন্য রোডসের মেয়র আলেক্সান্দ্রোস কলিয়াদিস গ্রিক সরকারের কাছে আবেদন করেছেন।
থেসালোনিকি, যা গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর, সেখানেও এই ঝড়ের বড় প্রভাব পড়েছে। শক্তিশালী বাতাসের কারণে গাছপালা ভেঙে পড়েছে, বিদ্যুৎ সরবরাহে বিঘœ ঘটেছে এবং রেল যোগাযোগে বিলম্ব হচ্ছে।
গ্রিসের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় বোরা মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানতে পারে। বিশেষত উত্তর এজিয়ান, মধ্য মেসিডোনিয়া, থেসালি এবং লারিসা অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে দেশটির প্রায় সব এলাকায় বিপদজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)