গ্যাস সংকটে ক্ষুব্ধ শিল্প মালিকরা
-‘সরকার শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে’
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৩ মে, ২০২৫ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকার ২৫০ মিলিয়ন ঘনফুট বাড়তি গ্যাস সরবরাহের ঘোষণা দিলেও বাস্তবে শিল্প খাতে এর প্রভাব পড়েনি। ঘোষণার ১৩ দিন পেরিয়ে গেলেও তৈরি পোশাকসহ শিল্প-কারখানাগুলোতে গ্যাসের সংকট একই রকম রয়ে গেছে। প্রয়োজনের তুলনায় সরবরাহ কম, আবার যেটুকু গ্যাস মিলছে সেটির চাপও এতটাই কম যে অনেক কারখানায় উৎপাদন কার্যত থেমে গেছে।
বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, গ্যাসের সংকটের কারণে উৎপাদন ৪০ থেকে ৫০ শতাংশ কমে গেছে।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছিল, দ্রুত সময়ের মধ্যে শিল্পে ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হবে। আর বাকি ১০০ মিলিয়ন ঘনফুট দেওয়া হবে এলএনজি কার্গো এলে।
কিন্তু এখন পেট্রোবাংলা বলছে, আপাতত ৫০ মিলিয়ন ঘনফুট দেওয়া হবে, বাকিটা এলএনজি এলে। বাস্তবে এখনো শিল্প খাতে গ্যাসের সরবরাহ তেমন বাড়েনি। সরকার শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে।
আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ আরও বলেন, এর মধ্যে গ্যাসের দাম বেড়েছে, ব্যাংকঋণের সুদ বেড়েছে, শ্রমিকদের বেতন-ভাতা বাড়ছে, অথচ উৎপাদন ৪০ থেকে ৫০ শতাংশ কমে গেছে। এই অবস্থায় শিল্প কিভাবে টিকে থাকবে? সক্ষমতার ৫০ থেকে ৬০ শতাংশ দিয়ে পণ্য উৎপাদন করে এত খরচ সামলানো সম্ভব নয়। এভাবে চলতে থাকলে কারখানাগুলো দেউলিয়া হয়ে যেতে বেশি সময় লাগবে না। আমরা বারবার বললেও কোনো কার্যকর সমাধান পাচ্ছি না।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি বলেন, শুধু আশ্বাসে শিল্প চলে না। এখন পর্যন্ত গ্যাসের চাপ আগের মতোই। উৎপাদন ৫০ থেকে ৬০ শতাংশ সক্ষমতায় চললে শিল্প টিকবে কিভাবে?
এ বিষয়ে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, গ্যাসের দাম বাড়লেও সরবরাহ বাড়েনি। বিদেশি বিনিয়োগ আকর্ষণের কথা বলা হলেও দেশীয় বিনিয়োগকারীরা দেউলিয়া হওয়ার পথে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)