গ্যালাক্সির কেন্দ্রে থাকতে পারে ডার্ক ম্যাটার
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ মে, ২০২৬ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
গবেষকদের মতে, এই ডার্ক ম্যাটারের ঘন অংশই গ্যালাক্সির কেন্দ্রের আশেপাশে থাকা নক্ষত্রগুলোর অস্বাভাবিক দ্রুত গতিতে ঘোরার কারণ হতে পারে। শুধু তাই নয়, পুরো আকাশ যেভাবে ঘোরে, সেটাও এই ডার্ক ম্যাটার কোর দিয়েই ব্যাখ্যা করা সম্ভব।
এই গবেষণাটি প্রকাশিত হয়েছে বিখ্যাত বিজ্ঞান সাময়িকী মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-তে। গবেষণায় বলা হয়, খুব ছোট কিন্তু অত্যন্ত ঘন একটি ডার্ক ম্যাটার কোর গ্যালাক্সির কেন্দ্রের নক্ষত্রগুলোর দ্রুত ঘূর্ণন এবং পুরো গ্যালাক্সির চলাচল-দুটোই ব্যাখ্যা করতে পারে।
এতদিন বিজ্ঞানীরা মনে করতো, আকাশের কেন্দ্রে থাকা স্যাজিটেরিয়াস এ নামের বস্তুটি সূর্যের তুলনায় প্রায় ৪০ লাখ গুণ ভারী একটি ব্ল্যাকহোল। এর চারপাশে থাকা ‘এস-স্টার’ নামের কিছু নক্ষত্র খুব দ্রুত বেগে ঘোরে। এই কারণেই বিজ্ঞানীরা ব্ল্যাকহোলের ধারণায় পৌঁছেছিলো।
কিন্তু এবার বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের একটি দল ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে, ফার্মিওনিক ডার্ক ম্যাটার দিয়ে তৈরি একটি বিশেষ মডেল আছে, যা ব্ল্যাকহোল ছাড়াই এই সব নক্ষত্রের দ্রুত গতির ব্যাখ্যা দিতে পারে।
এই প্রথম এমন একটি ডার্ক ম্যাটারের মডেল পাওয়া গেলো, যা একই সঙ্গে গ্যালাক্সির বড় আকারের ঘূর্ণন এবং কেন্দ্রের কাছের নক্ষত্রগুলোর গতি-দুটোই ব্যাখ্যা করতে পারে। এটি শুধু ব্ল্যাকহোলের বিকল্প ব্যাখ্যাই নয়। বরং এতে বোঝা যায়, গ্যালাক্সির কেন্দ্র এবং চারপাশে থাকা ডার্ক ম্যাটারের স্তর সম্ভবত একই পদার্থের ভিন্ন রূপ।
গবেষকদের মতে, ফার্মিয়ন কণা দিয়ে তৈরি ডার্ক ম্যাটার একত্রিত হয়ে গ্যালাক্সির কেন্দ্রে একটি খুব ঘন অংশ তৈরি করতে পারে। এই অংশের চারপাশে থাকবে আরও বড় আকারের ডার্ক ম্যাটার হ্যালো। এই ঘন কেন্দ্রের মহাকর্ষ শক্তি এত বেশি হতে পারে যে এটি অনেকটা ব্ল্যাকহোলের মতোই কাজ করবে। এতে কাছের নক্ষত্রগুলোর কক্ষপথ বদলে যাবে এবং আলোও বাঁকিয়ে যাবে।
গবেষকরা বলেন, এই ডার্ক ম্যাটার কোর এত শক্তভাবে আলো বাঁকাতে পারে যে মাঝখানে একটি অন্ধকার অংশ দেখা যায় এবং তার চারপাশে একটি উজ্জ্বল বলয়ের মতো চিত্র তৈরি হয়। এই দৃশ্যটি ২০২২ সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ যে ছবি তুলেছিলো, তার সঙ্গে মিল পাওয়া যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












