গোয়েন্দাদের ভয়ে হাবিবুল আউয়াল পদত্যাগ করতে পারেননি
নিজস্ব সংবাদদাতা:
২০২৪-এর নির্বাচনের আগেই তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করতে চেয়েছিলেন। তার একজন সহকর্মী পদত্যাগের একটি খসড়াও তৈরি করেছিলেন। খবরটি গোয়েন্দা মারফত দ্রুতই চলে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এরপর প্রচ- চাপ তৈরি করা হয় তার ওপর নানাভাবে। দেখানো হয় ভয়ভীতি। বলা হয়, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না- যাতে করে জীবনে করুণ পরিণতি নেমে আসে।
শেষ পর্যন্ত আতঙ্কিত হাবিবুল আউয়াল পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন। এক পর্যায়ে তিনি বিদেশে ছুটিতে যাওয়ার ইচ্ছাও ব্যক্ত করেছিলেন। সেখানেও বাধা। এরপর গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন সেজন্য বিমানবন্দরে সতর্কতাও জারি করা হয়। একটি দৈনিকের অনুসন্ধান টিম বিষয়টি জানতে পেরেছে।
এছাড়া হাবিবুল আউয়াল গোড়া থেকেই ডামি নির্বাচনের ব্যাপারে বিরক্ত ছিলেন। একজন সম্পাদক তার সঙ্গে দেখা করতে গেলে একই মনোভাব ব্যক্ত করেছিলেন। বলেছিলেন, আমার তো ইচ্ছা পদত্যাগ করে চলে যাই। কিন্তু পদত্যাগ করা তো সহজ হবে না। সেটা আমি বুঝতে পারছি। হাবিবুল আউয়াল বর্তমানে কারাগারে রয়েছেন। ২০১৮-এর নির্বাচনে দায়িত্বপালনকারী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও কারাগারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।