সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

শিক্ষা ক্যাডারের ‘বঞ্চিত’ সহকারী অধ্যাপকদের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, দুপুর ১২:৩৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:০৫

নিজস্ব সংবাদদাতা:
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপকরাও দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগ তুলেছেন। এবার তারা কর্মবিরতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। ২৬তম থেকে ৩১তম বিসিএস ব্যাচের সহকারী অধ্যাপকরা জানিয়েছেন, তারা সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও বহু বছর ধরে পদোন্নতি আটকে রয়েছে।
সম্প্রতি আন্দোলনের পর প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে ৩৫তম ব্যাচ পর্যন্ত এক হাজার ৮৭০ জন কর্মকর্তা পদোন্নতি পেলেও সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি স্থবির হয়ে রয়েছে বছরের পর বছর।
সহকারী অধ্যাপকদের অভিযোগ, ২৬তম থেকে ৩১তম বিসিএস ব্যাচের সহকারী অধ্যাপকরা কয়েক বছর আগে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও তারা এখনো আগের পদেই আটকে আছেন। ২৬তম ব্যাচ ২০১৬ সালে, ২৭তম ব্যাচ ২০১৭ সালে, ২৮তম ও ২৯তম ব্যাচ ২০১৯ সালে এবং ৩০তম ব্যাচ ২০২০ সালে সহযোগী অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করে। কেউ কেউ টানা ১৩ বছর, আবার কেউ ৮ বছর ধরে একই পদে কর্মরত আছেন।
চাকরিতে যোগদানের পর ২৬তম ও ২৭তম ব্যাচের কর্মকর্তারা ২০ ও ১৮ বছরে মাত্র একবার পদোন্নতি পেয়েছেন। অন্যদিকে একই সময়ে চাকরিতে যোগদান করা অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা ব্যাচভিত্তিক নিয়মিত পদোন্নতির মাধ্যমে ৩০তম ব্যাচ পর্যন্ত ৫ম গ্রেডে পৌঁছালেও শিক্ষা ক্যাডারের সংশ্লিষ্ট ব্যাচগুলো এখনো ৬ষ্ঠ গ্রেডেই অবস্থান করছেন। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা জানান, বছরের পর বছর পদোন্নতি না হওয়ায় তারা সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কর্মস্পৃহা হারাচ্ছেন।
শিক্ষা ক্যাডারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বেতন কাঠামো সম্পর্কিত তথ্যে দেখা যায়, ২৬তম ব্যাচের কর্মকর্তাদের বেসিক বেতন এখন ৬৩ হাজার ৮১০ টাকা, ২৭তম ব্যাচের ৬০ হাজার ৭৭০ টাকা, ২৮তম ব্যাচের ৫৫ হাজার ১১০ টাকা, ২৯তম ব্যাচের ৫৫ হাজার ১১০ টাকা, ৩০তম ব্যাচের ৫২ হাজার ৪৮০ টাকা এবং ৩১তম ব্যাচের কর্মকর্তাদের বেসিক ৪৯ হাজার ৯৮০ টাকা। অধিকাংশ কর্মকর্তা বেতনস্কেলের ওপরের ধাপগুলিতে অবস্থান করছেন এবং অনেকে সর্বোচ্চ ধাপেও পৌঁছে গেছেন। ফলে তাদের পদোন্নতি দিলে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় সৃষ্টি হবে না।
এদিকে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য ৩২তম বিসিএস পর্যন্ত মোট ৩ হাজার ৫৫৬টি সুপার নিউমারারি পদ সৃষ্টির ফাইল বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি আত্মীকৃত সরকারি কলেজগুলোতে প্রায় আড়াই হাজার শূন্য পদ রয়েছে, যেখানে পদোন্নতিপ্রাপ্তদের পদায়ন সম্ভব বলে কর্মকর্তারা জানিয়েছেন। পদোন্নতি-বঞ্চিত সহকারী অধ্যাপকরা দাবি জানিয়েছেন, দ্রুত পদোন্নতি কার্যকর না হলে তারা কর্মবিরতি কর্মসূচিসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে