সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

রিহ্যাব পেশাজীবী অন্তর্ভুক্তি: সিআরপির আবেদন যাচ্ছে স্বাস্থ্যে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, দুপুর ১২:৩২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:১১

নিজস্ব সংবাদদাতা:
স্নাতক ডিগ্রিধারী ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি এবং প্রস্থেটিক্স-অর্থোটিক্স বা রিহ্যাব পেশাজীবীদের স্বাস্থ্যখাতে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করছে সরকার। এ বিষয়ে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে পাওয়া আবেদনটি স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তঃমন্ত্রণালয় সভা।
সম্প্রতি সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
সভায় স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। সভায় জানানো হয়, রিহ্যাব পেশাজীবীদের স্বাস্থ্যখাতে অন্তর্ভুক্তিতে সিআরপির আবেদন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পর্যালোচনার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সভায় আরও উল্লেখ করা হয়, রিহ্যাবিলিটেশন পেশাজীবীদের শিক্ষা, নিবন্ধন ও সেবার মান নিশ্চিত করতে ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮’ ও ২০২৫ সালের বিধিমালা এরই মধ্যেই কার্যকর রয়েছে। ৩৩ সদস্যবিশিষ্ট এ কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, যার অধিকাংশ সদস্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি।
বৈঠকে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) প্রতিনিধি জানান, স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে রিহ্যাব পেশাজীবীদের বিষয়টি অন্তর্ভুক্ত না হওয়ায় রোগীরা প্রয়োজনীয় পুনর্বাসন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এর জবাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি বলেন, সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে নতুন কোনো বিষয় যুক্ত করার সুযোগ নেই। তবে সিআরপির আবেদনটি স্বাস্থ্য সেবা বিভাগে পাঠালে প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে যেতে পারে।
সিআরপি প্রতিনিধি সভায় বলেন, পক্ষাঘাতগ্রস্ত রোগীদের পুনর্বাসনে প্রশিক্ষিত রিহ্যাব পেশাজীবীদের ভূমিকা অপরিহার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ হেলথ প্রফেশনালস ইনস্টিটিউট (বিএইচপিআই) থেকে পাঁচ বছর মেয়াদি ডিগ্রি অর্জনকারীদের রেজিস্ট্রেশন দিতে হলে রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের তফসিলে সংশ্লিষ্ট ডিগ্রিগুলো অন্তর্ভুক্ত করা জরুরি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি এ প্রসঙ্গে জানান, সিআরপি যুক্তিসংগত ব্যাখ্যা দিয়ে কাউন্সিলে আবেদন করলে তফসিলভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। তফসিলে অন্তর্ভুক্তি হলে সংশ্লিষ্ট পদের সৃজনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে