গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (১)
সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে পবিত্রতার গুরুত্ব অনেক। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ.
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি সেই সকল লোকদেরকে মুহব্বত করেন; যারা উনার কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করে, এবং যারা বেশি পাক-পবিত্র থাকে। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা বাক্বারা শরীফ: পবিত্র আয়াত শরীফ: ২২২)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا.
অর্থ: যদি তোমরা অপবিত্র হও, তাহলে পবিত্রতা অর্জন করো। (পবিত্র সূরা মায়িদাহ শরীফ; পবিত্র আয়াত শরীফ: ৬)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ.
অর্থ: ‘পবিত্রতা অর্জন করা সম্মানিত ঈমান উনার অঙ্গ। ’ সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
আর এ জন্যেই ত্বহারাত সংশ্লিষ্ট বিষয়সমূহ জানা এবং সে মুতাবিক আমল করা সকলের জন্য আবশ্যক। কেননা ত্বহারাত বা পবিত্রতা অর্জন করা ও পরিপাটি হওয়া সম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। শারীরিক পবিত্রতা অর্জনের পদ্ধতি তিনটি- (১) ওযূ (২) গোসল (৩) তাইয়াম্মুম। আর পবিত্রতা হাছিলের এই তিনটি পদ্ধতির অন্যতম হচ্ছে, “গোসল”।
গোসল (غَسْلٌ) অর্থ: ধৌত করা, প্রক্ষালন, গোসল করা, পরিষ্কার করা।
সম্মানিত শরীয়ত উনার পরিভাষায়, পবিত্রতা হাছিলের জন্য সমস্ত শরীর পবিত্র পানি দ্বারা ধৌত করাকে গোসল বলে। গোসল হলো সমস্ত দেহ ধৌত করার মাধ্যমে পূর্ণ পবিত্রতা অর্জনের একটি তরীকা বা মাধ্যম।
গোসল উনার প্রকারভেদ:
গোসল চার প্রকার। যথা- (১) ফরয, (২) ওয়াজিব, (৩) সুন্নত মুবারক ও (৪) মুস্তাহাব।
যেসব কারণে গোসল ফরয হয়:
১. চৈতন্য বা নিদ্রাবস্থায় কামভাবে মনি বের হয়ে স্থানচ্যুত হলে।
২. আহলিয়ার সাথে একান্তে অবস্থানের পর, মনি বের হলে আর যদি মনি বের নাও হয় তাতেও উভয়ের জন্য ফরয হবে।
৩. ইহ্তিলামে (স্বপ্নদোষে) যদি মনিপাত হয়।
৪. হস্তমৈথুন কিংবা পশুর সাথে অথবা অন্য কোন অবৈধ কাজে মনিপাত ঘটালে। (নাউযুবিল্লাহ)
৫. মহিলাদের মাসিক মাজুরতা কিংবা সন্তান হওয়ার কারনে মাজুরতা বন্ধ হয়ে গেলে।
৬. কোনো কাফির পুরুষ বা মহিলা মুসলমান হলে।
ওয়াজিব গোসল:
১. মৃত ব্যক্তিকে গোসল করানো জীবিত লোকদের প্রতি ওয়াজিব।
মহাসম্মানিত সুন্নত গোসল:
চার অবস্থায় গোসল করা মহাসম্মানিত সুন্নত মুবারক। যথা:
১. পবিত্র ছলাতুল জুমু‘আ আদায় করার জন্য গোসল করা।
২. পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আদ্বহা উনাদের নামায আদায় করার জন্য গোসল করা।
৩. পবিত্র হজ্জ ও পবিত্র উমরা উনাদের ইহরাম বাঁধাকালে গোসল করা।
৪. পবিত্র হজ্জ উনার দিনে হাজীগণ সম্মানিত আরাফা উনার ময়দানে দ্বি-প্রহরের পর যে গোসল করে থাকেন, তা মহাসম্মানিত সুন্নত মুবারক।
৫. পবিত্র আশূরার দিন অর্থাৎ পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফ উনার দিন গোসল করা।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।