দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপরুষতা:
গোলাবারুদ আর বাজেট সংকটে ভুগছে দখলদার বাহিনী
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং এর অর্থনৈতিক ধাক্কার কারণে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী বিপাকে পড়েছে। জানা গেছে, জরুরি বাজেট বৃদ্ধি ছাড়া নতুন কোনো বড় যুদ্ধের জন্য হানাদার বাহিনীটি প্রস্তুত নয়। দেশটির সামরিক কর্মকর্তারা সরকারের কোষাগারকে সতর্ক করেছে। তারা বলেছে, শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা না নিলে সামনে বড় বিপর্যয় অপেক্ষা করছে।
ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদন অনুসারে, সামরিক কর্মকর্তারা সতর্ক করেছে, গাজায় তাদের পরিচালিত গণহত্যামূলক যুদ্ধে যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সামরিক শিল্প এবং গোলাবারুদের মজুত বৃদ্ধিতে দ্রুত বিনিয়োগ প্রয়োজন।
অফিসাররা অভিযোগ করেছে, বাজেট ঘাটতির কারণে গত অক্টোবর ২০২৩ থেকে শিক্ষা নেওয়ার পরও কোষাগার নতুন করে সামরিক শক্তি বৃদ্ধি এবং অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দিতে গড়িমসি করছে।
ইসরায়েলি এক কর্মকর্তা বর্তমান ঝুঁকিগুলো তুলে ধরে বলেছে, ইরান দ্রুত নিজেদের পুনরুদ্ধার করছে। গাজার যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর। লেবাননে প্রতিদিন হামলা চলছে। তুরস্ক সিরিয়ার দিকে নজর দিচ্ছে। পূর্ব সীমান্ত অরক্ষিত, পশ্চিম তীরও উত্তপ্ত হয়ে আছে।
নিরাপত্তা কর্মকর্তারা আরও জানিয়েছে, ইসরায়েলের দুর্বলতা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তারা সামরিক বাহিনীর আসল প্রয়োজন বা সরঞ্জামের ঘাটতি সম্পর্কে প্রকাশ্যে বিস্তারিত জানাতে পারছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)