গোপালগঞ্জে বড় হামলার গোয়েন্দা তথ্য ছিল না -স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে বড় ধরনের হামলার গোয়েন্দা তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এখন গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দা তথ্য ছিল, এতকিছু হবে ওই তথ্য ছিল না।
গোপালগঞ্জে আইন শৃঙ্খলাবাহিনী ব্যর্থ এনসিপির এমন অভিযোগের জবাবে তিনি বলেন, অনেকে অনেক কথা বলতে পারেন, যার যার ক্ষোভ সে দেবে।
অপর এক প্রশ্নে তিনি বলেন, কার্যত নির্দেশনা দেওয়া হয়েছে ওখানে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।