তথ্য পেতে বাধা দেয়ার শাস্তি বাড়ছে ৫ গুণ
নিজস্ব প্রতিবেদক:
‘তথ্য অধিকার আইন, ২০০৯’ সংশোধন করতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি তথ্য প্রাপ্তি আরও সহজ ও তথ্য প্রবাহ অবাধ করতে এ উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সংশোধিত খসড়া অনুযায়ী, তথ্য প্রাপ্তির বাধা সৃষ্টির শাস্তি বেড়ে পাঁচগুণ হচ্ছে। তথ্য প্রবাহ আরও অবাধ করতে আইনের মোট চারটি ধারায় সংশোধন আনা হচ্ছে।
জনপ্রশাসন সংস্কার কমিশন গত ৫ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে জমা দেয়।
প্রতিবেদনে বলা হয়, নাগরিকরা যাতে সহজে ও অবাধে চাহিদা মতো সরকারি সেবা সংক্রান্ত তথ্য পেতে পারে, সেজন্য তথ্য অধিকার আইন পর্যালোচনা ও সংশোধন করা যেতে পারে।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত গ্রহণ ও আন্তমন্ত্রণালয় সভা করা হয়েছে। এখন সংশোধিত খসড়ার বিষয়ে মতামত নেওয়া হচ্ছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত মতামত নেওয়া হবে। এরপর সব প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই আইনটি সংশোধন করা হবে।’
বর্তমান আইনে তথ্য প্রাপ্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টির শাস্তির বিষয়ে (২৭ ধারা) বলা হয়েছে, কেউ তথ্য প্রাপ্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এমন কাজের (তথ্য প্রাপ্তিতে বাধা) তারিখ থেকে তথ্য সরবরাহের তারিখ পর্যন্ত প্রতি দিনের জন্য ৫০ টাকা হারে জরিমানা আরোপ করতে পারবে তথ্য কমিশন। তবে এ জরিমানা কোনক্রমেই ৫ হাজার টাকার বেশি হবে না।
কেউ তথ্য প্রাপ্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এমন কাজের (তথ্য প্রাপ্তিতে বাধা) তারিখ থেকে তথ্য সরবরাহের তারিখ পর্যন্ত প্রতিদিনের জন্য ২৫০ টাকা হারে জরিমানা আরোপ করতে পারবে তথ্য কমিশন। তবে এ জরিমানা কোনোক্রমেই ২৫ হাজার টাকার বেশি হবে না। অর্থাৎ শাস্তি বাড়ছে পাঁচগুণ।
সংশোধিত খসড়া আইনে বলা হয়েছে, কেউ তথ্য প্রাপ্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এমন কাজের (তথ্য প্রাপ্তিতে বাধা) তারিখ থেকে তথ্য সরবরাহের তারিখ পর্যন্ত প্রতিদিনের জন্য ২৫০ টাকা হারে জরিমানা আরোপ করতে পারবে তথ্য কমিশন। তবে এ জরিমানা কোনোক্রমেই ২৫ হাজার টাকার বেশি হবে না। অর্থাৎ শাস্তি বাড়ছে পাঁচগুণ।
যদি প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, অপকর্ম বা দুর্নীতি আড়াল করার জন্য তথ্য প্রদানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তবে জরিমানা আরোপ বাধ্যতামূলক হবে বলেও খসড়ায় উল্লেখ করা হয়েছে।
নতুন ৬ ধারায় বলা হয়েছে, প্রতিটি কর্তৃপক্ষ সব তথ্য প্রকাশ ও প্রচার করবে। গৃহীত, সিদ্ধান্ত, সম্পাদিত বা প্রস্তাবিত কার্যধারা বা কার্যকলাপ প্রকাশ করতে হবে যাতে নাগরিকেরা সহজেই তথ্য প্রাপ্তির সুযোগ পান।
কোনো কর্তৃপক্ষ কোনো তথ্য গোপন করবে না বা এর সহজলভ্যতাকে সীমাবদ্ধ করবে না এবং প্রকাশ করবে। এরমধ্যে রয়েছে প্রস্তাবিত বাজেট, প্রকৃত আয় ও ব্যয় এবং অন্যান্য আর্থিক তথ্য, সম্পূর্ণ অডিট রিপোর্ট এবং মূল্যায়ন; সরকারি ক্রয় প্রক্রিয়া, দরপত্র আবেদনের সিদ্ধান্ত গ্রহণের মানদ- এবং ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য; চুক্তির অনুলিপি, চুক্তির প্রতিবেদন এবং এ সংক্রান্ত সরকারি তহবিলের অন্যান্য ব্যয়।
আরও পড়ুন
সব ›
পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন দিল্লি
চাঁদাবাজি-মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০
নারায়ণগঞ্জে সংবাদদাতা: বক্তাবলীতে চাঁদাবাজি এবং মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন…
গোপালগঞ্জে বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং; আতঙ্কে অনেকে
গোপালগঞ্জে সংবাদদাতা: হঠাৎ করে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইলে আর্থিক সেবাতাদা (এমএফএস) প্রতিষ্ঠানের অনেক ব্যক্…
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জ সংবাদদাতা: টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযো…
ভারতের সার্বভৌমত্ব-অখন্ডতা অনেকাংশে বাংলাদেশের ওপর নির্ভরশীল -নাহিদ
নিজস্ব প্রতিবেদক: এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অর্জুনর ব…
নব্বইয়ের আন্দোলনের ধারাবাহিকতাতেই হাসিনা সরকারের পতন -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন…
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা -আইনমন্ত্রী
ঝিনাইদহ সংবাদদাতা: দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া …
বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো -মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক উদ্যোগ বলে জ…
‘কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,…
জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে -প্রাণিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচ…
মহেশখালীকে বিদ্যুৎ ও শিল্প হাব হিসেবে গড়তে মহাপরিকল্পনা
শনাক্তের বাইরে থাকা হেপাটাইটিস বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।