গোপালগঞ্জে কৃষি খামারে তরুণ উদ্যোক্তা হাসিবের সাফল্য
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গোপালগঞ্জ সংবাদদাতা:
ছোটবেলা থেকেই কৃষির প্রতি ঝোঁক ছিল তার। স্বপ্ন দেখতেন একজন সফল কৃষি উদ্যোক্তা হওয়ার। সেই স্বপ্নকে সত্যি করতে পড়ালেখার পাশাপাশি মাত্র দুই বিঘা জমিতে শুরু করেন কৃষি খামার। আজ সেই খামার ৫২ বিঘায় বিস্তৃত। বছরে তার আয় ১৫ থেকে ২০ লাখ টাকা। বলছি সফল কৃষি উদ্যোক্তা এম এম হাসিব হাসানের কথা।
হাসিব গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জঙ্গলমুকুন্দপুর গ্রামের আবু সাঈদ মৃধা ও হাজেরা পারভীন দম্পত্তির ছেলে। ২০১৬ সালে হাসিব অনার্স পড়াকালীন বাবার দেওয়া দুই বিঘা জমিতে ১৫০টি আমের চারা ও তিনটি গরু নিয়ে যাত্রা শুরু করেন। পরবর্তীতে নড়াইলের লোহাগড়া উপজেলার চরবকজুড়ি এলাকায় মায়ের নামে গড়ে তোলেন ‘হাজেরা এগ্রো ফার্ম’। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি তাকে এগিয়ে নিয়ে যায়। ধীরে ধীরে বাড়তে থাকে তার খামারের পরিধি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসিবের খামারে বর্তমানে ৬০টি উন্নত জাতের গরু রয়েছে। খামার থেকে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ লিটার দুধ উৎপাদিত হয়। খামারে উৎপাদিত দুধ স্থানীয় চাহিদা পূরণ করে নিয়মিতভাবে রাজধানী ঢাকার বড় বড় মিষ্টির দোকানে সরবরাহ করা হয়। এছাড়া খামারের গোবর থেকে ট্রাইকো কম্পোস্ট জৈব সার উৎপাদন করা হয়। যা নিজের চাহিদা মিটিয়ে বাইরেও বিক্রি করা হচ্ছে। গুণগত মান ভালো হওয়ায় হাসিবের সারের বেশ চাহিদা ও সুনাম রয়েছে। গরুর খামারের পাশাপাশি তার বিশাল আম বাগানে প্রতি বছর প্রচুর আম উৎপাদন হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ -আইজিপি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)