একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে -ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি চক্রান্ত চলছে, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।
গতকাল শনিবার ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটরিয়ামে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অতীতে সব কাজ করা সম্ভব হয়নি এবং সব সময় সুবিচার করা সম্ভব হয়নি। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে, তা বাংলাদেশের ভবিষ্যত রাজনীতির মূল চাবিকাঠি। সেই ৩১ দফায় রেইনবো বাংলাদেশের কথা বলা হয়েছে। আর রেইনবো জাতির কথা বলা হয়েছে। আপনাদের সকলকে নিয়ে আমরা সত্যিকার অর্থে একটা রেইনবো রাষ্ট্র গঠন করতে চাই। সেইটাই আমাদের লক্ষ্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।