পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পূর্বাচলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত নিরাপত্তা জোন গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে সরকার। বিশাল এই এলাকা ঘিরে চারটি নতুন থানা ও বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এরইমধ্যে একটি প্রস্তাব ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রস্তাবে শুধু থানা নয়, ওই এলাকায় অবৈধ বিক্ষোভ-সমাবেশ প্রতিরোধে আলাদা দাঙ্গা দমন বিভাগও গঠন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে নতুন যে চারটি থানা করা হচ্ছে, সেগুলোর নামকরণ করা হবে পূর্বাচল দক্ষিণ, পূর্বাচল উত্তর, পূর্বাচল কাঞ্চন ও পূর্বাচল সেন্ট্রাল থানা। দীর্ঘ সময় ধরে পূর্বাচল এলাকাটি বসবাসের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। তবে নিরাপত্তার ভয়ে প্লট বরাদ্দ পাওয়াদের অনেকে বাড়ি তুলে সেখানে বসবাস করার সাহস পাচ্ছেন না।
এমন বাস্তবতায় থানাসহ বিবিধ নিরাপত্তা নিশ্চিতে একটি সমন্বিত নিরাপত্তা জোন গড়ে তোলার প্রস্তাব দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আতাউর রহমান খান বলেন, পূর্বাচল আবাসিক এলাকাটির নিরাপত্তা নিয়ে কাজ করা হচ্ছে। এলাকাটি কয়েকটি থানা এলাকায় পড়েছে। ডিমার্কেশন (সীমানা নির্ধারণ) করার জন্য আমরা গৃহায়ণকে বলেছি।
তিনি বলেন, ওই এলাকা ঘিরে নতুন থানার বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রস্তাব আসবে। সেই প্রস্তাব অনুযায়ী মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও আমরা কোনও প্রস্তাবনা পাইনি। অবশ্য তারা (পুলিশ) প্রস্তুতি নিচ্ছে বলে আমরা জেনেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ -আইজিপি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)