গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ সারাদেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচারক রাজিক আল জলিল ও বিচারক দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
আইন সচিব, শ্রম সচিবসহ সংশ্লিষ্ঠদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা।
এর আগে রাজধানীসহ সারাদেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।