গুলিতে সেনা নিহতের ঘটনায় ইসরায়েল-মিশর উত্তেজনা
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৯ মে, ২০২৪ খ্রি:, ১৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
সন্ত্রাসী ইসরায়েলি ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মিশরীয় সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ের রাফা ক্রসিংয়ের কাছে গোলাগুলির এই ঘটনা ঘটে। এতে দুই দেশের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে।
এদিকে সন্ত্রাসী ইসরায়েল ও মিশরের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে উভয় দেশ। গত সোমবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
অবশ্য বিবিসি বলছে, মিশরীয় সেনা নিহতের ঘটনায় কিছু অন্যান্য বিবরণও পাওয়া যাচ্ছে।
মিশরের সামরিক মুখপাত্র বলেছে, রাফা সীমান্ত অঞ্চলের কাছে বন্দুকযুদ্ধে মিশরীয় নিরাপত্তা দলের একজন সদস্যের মৃত্যুর ঘটনাটি ‘যথাযথ কর্তৃপক্ষ’ তদন্ত করছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনীও বলেছিল, মিশর এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যবর্তী রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের খবরের তদন্ত করছে তারাও।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মিশরীয় কর্নেল গারিব আবদেল হাফেজ বলেছে, রাফা সীমান্তের কাছে গোলাগুলির ঘটনা তদন্ত করছে মিশরীয় সশস্ত্র বাহিনীর যথাযথ কর্তৃপক্ষ। ওই গোলাগুলির ঘটনায় এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা নিহত হয়েছে।
দখলদার সন্ত্রাসী ইসরায়েল এই মাসে সীমান্তের ফিলিস্তিনি অংশের রাফা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়। দখলদার এই সন্ত্রাসবাদী রাষ্ট্রটি রাফাতে সামরিক অভিযানও শুরু করেছে, যা মিশর বাদে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে।
দখলদার সন্ত্রাসী ইসরায়েল টানা প্রায় ৮ মাস ধরে অবরুদ্ধ গাজা ভূখ-ে আগ্রাসন চালাচ্ছে এবং এতে এখন পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)