দখলদার ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে এবং গাজা যেমন আছে তেমনই থাকবে -মোসাদের সাবেক প্রধান
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৯ মে, ২০২৪ খ্রি:, ১৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান দানি ইয়াতম বলেছে, হামাসের বিরুদ্ধে দখলদার সন্ত্রাসী ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না। সোজা কথায় বললে, যে চূড়ান্ত বিজয়ের কথা ইসরায়েল বলে, তা অর্জিত হবে না। একই সঙ্গে, গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছে দানি ইয়াতম। চ্যানেলটির বরাত দিয়ে লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সাক্ষাৎকারে সাবেক এই গোয়েন্দাপ্রধান জোর দিয়ে বলেছে, হামাস প্রতিনিয়ত সাফল্য অর্জন করছে। এই অবস্থায় সে ইসরায়েলি অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে জিম্মিদের ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন সবকিছু করতে প্রস্তুত।
জিম্মিদের ফিরিয়ে আনা ইসরায়েল সরকারের সর্বোচ্চ প্রাধান্য হওয়া উচিত উল্লেখ করে দানি ইয়াতম আরও বলেছে, এটি ছাড়া ইসরায়েল সরকারকে যুদ্ধ বন্ধ করতে আর কোনো বিষয়ই সেই অর্থে চাপ দিতে পারবে না। মোসাদের সাবেক এই প্রধান আরও বলেছে, ‘ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে এবং গাজা যেমন আছে তেমনই থাকবে।’
দানি ইয়াতম আরও বলেছে, ‘এমনকি যদি ইসরায়েলি বাহিনী আরও কয়েক মাস গাজায় অবস্থান করে এর স্থলভাগ ও টানেলগুলোতে যুদ্ধ চালিয়ে যায়, তবু তারা হামাস যোদ্ধাদের বেশির ভাগকেও হত্যা করতে সক্ষম হবে না। এমনকি ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী গাজায় হামাসের অবকাঠামো বা লোকবলের সংখ্যাগরিষ্ঠতা ধ্বংস করতেও ব্যর্থ হবে।’
মোসাদের সাবেক এই প্রধান বলেছে, ‘হামাস আজ থেকে ২৩৩ দিন আগে অপারেশন আল-আকসা ফ্লাড পরিচালনা করার পরও তেল আবিব লক্ষ্য করে রকেট ছুড়ছে। আমি এতে বিস্মিত হইনি। কারণ সবাই জানে যে, হামাস এখনো এ ধরনের রকেট হামলা চালানোর ক্ষমতা রাখে।’
একই বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর সাবেক মেজর জেনারেল মাতান বলেছে, ‘হামাস ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়ে নিশ্চিত করেছে যে, তারা এখনো সক্রিয় রয়েছে।’ এ সময় সে বলেছে, ‘হামাসকে ধ্বংস করার আলোচনা আসলে ফাঁকা বুলি বা বাগাড়ম্বর, যা ইসরায়েলে ব্যাপকভাবে আলোচনা করা হয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)