‘গুনাহর কাজের উপলব্ধি আসা মাত্রই নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে -ছারছীনা
ছারছীনার পীর মাও. নেছারুদ্দীন বলেছেন, আম্বিয়ায়ে কেরাম তথা নবী-রাসূল আলাইহিমুস সালাম উনারা ব্যতিরেকে সমস্ত মানবকুল কম বেশি গুনাহগার। কিন্তু গুনাহ থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর দরবারে অনুশোচনা করা ও মাগফেরাত কামনা করা একান্ত জরুরী। গুনাহের কাজের উপলব্ধি আসা মাত্রই গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা ও পুনরায় গুনাহের কাজে লিপ্ত না হওয়ার ইচ্ছাকে তাওবা বলা হয়। প্রতিটি মুমিন বান্দাকে একনিষ্ঠভাবে মহান আল্লাহর দরবারে তওবা করা অপরিহার্য কর্তব্য।
গত শনিবার (৩ জানুয়ারি) রাতে ভোলা জেলা শহরের বাংলা স্কুল মাঠ প্রঙ্গনে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত তিনি একথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।