গুদাম থেকে পুরোনো ট্যাংক বের করছে রাশিয়া
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মে, ২০২৩ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি কথিত ‘বিশেষ সামরিক অভিযানের’ নামে ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। এরপর কেটে গেছে এক বছরেরও বেশি সময়। এই সময়ে ইউক্রেনীয়দের দমনে অসংখ্য অস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী। এতে তাদের অস্ত্রসস্ত্র ক্ষতিগ্রস্তও হয়েছে।
ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখতে এখন নিজেদের পুরোনো আমলের অস্ত্র ব্যবহার করছে রাশিয়ার সেনারা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন সোমবার (৮ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, মার্চের শেষ দিকে সোভিয়েত আমলের টি-৫৫ মডেলের ট্যাংকগুলো পুরোনো গুদাম থেকে বের করে দেশটি। যেগুলো ১৯৪৮ সালে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি ব্যবহার করত। এই ট্যাংকগুলো এতই পুরোনো যে- এগুলো এখন অনেক দেশের জাদুঘরে রয়েছে।
রেড আর্মির জন্য তৈরি এ যুদ্ধট্যাংক পরবর্তীতে বিশ্বব্যাপী প্রায় ১ হাজারটি তৈরি করা হয়। সহজে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের কারণে মিসর, চীনসহ অনেক দেশ এগুলো নেয়। বর্তমানে কিছু দেশে ট্যাংকগুলো এখনো সচল আছে।
রবার্ট লি নামে যুক্তরাষ্ট্রের একজন সামরিক বিশেষজ্ঞ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়ার ৩ হাজার আধুনিক ট্যাংকের বিশাল বহর ছিল। কিন্তু ইউক্রেনীয়দের হামলায় তাদের চার ভাগের তিন ভাগ ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যুদ্ধের মধ্যে তাদের যে পরিমাণ ট্যাংক দরকার সেই অনুযায়ী নতুন ট্যাংক তৈরি করতে পারছে না দেশটি। ফলে পুরোনো ট্যাংক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)