গুজব ছড়িয়ে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা, নেপথ্যে কারা?
চট্টগ্রাম সংবাদদাতা:
পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) বলছে, বিদেশি বায়ার প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিমুখ করতেই টার্গেট করা হচ্ছে এ-ওয়ান ক্যাটাগরির ভিআইপি পোশাক কারখানা। বেতন-ভাতা নিয়মিত দেয়া হলেও সংঘবদ্ধ চক্রটি নানা অজুহাতে সংঘাত সৃষ্টি করছে। তবে যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে শিল্প পুলিশ।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। কিন্তু শ্রমিকেরা সে ফাঁদে পা না দেয়ায় শুরু হয় গুজব সৃষ্টির পাঁয়তারা। নির্যাতনে তিন শ্রমিকের মৃত্যুর গুজব রটিয়ে পুরো ইপিজেডকেই অস্থির করে তুলে সংঘবদ্ধ চক্রটি। এমনকি কথিত মৃত শ্রমিকদের ভিডিও পর্যন্ত তৈরি করা হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বন্ধ করা হয় ৮টি কারখানা।
তবে কথিত মৃত শ্রমিকদের জীবিত ফিরে আসার তথ্য নিশ্চিত হওয়ায় এক সপ্তাহের পর খুলে দেয়া হয় বন্ধ হওয়া কারখানাগুলো। আর এটিই হলো চট্টগ্রাম ইপিজেডে গুজব সৃষ্টির মাধ্যমে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টির সবশেষ ঘটনা।
চট্টগ্রাম অঞ্চলের শিল্প পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, কাফনের কাপড় সরিয়ে আবার এক পর্যায়ে ঢেকে দেয়া হয় এবং সেটি বিভিন্ন কারখানায় ছড়িয়ে দেয়া হয়। তবে অডিও-ভিডিও সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, ঘটনাটি সম্পূর্ণ গুজব ছিল। সেখানে কেউ মারা যায়নি।
গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, বিশ্বখ্যাত বায়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশবিমুখ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র। যার অংশ হিসেবে শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ সত্ত্বেও এ ওয়ান এবং ভিআইপি কারখানাগুলোকে টার্গেট করেই অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। কারণ এসব কারখানাতেই প্রস্তুত হয় প্রতিষ্ঠিত বিদেশি ব্র্যান্ডের পোশাক।
বিজিএমইএর পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেন, সুপার কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলোর কাজে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য কুচক্রী মহল সক্রিয় রয়েছে।
চট্টগ্রামের ৪৬৪টি কারখানায় কাজ করেন অন্তত ৮ লাখ শ্রমিক। এর বাইরে চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেডে আরও তিন লাখ শ্রমিক রয়েছে। আর তাই অসন্তোষ সৃষ্টির ক্ষেত্রে কৌশলগতভাবে গার্মেন্টস সেক্টরকেই বেছে নেয়া হচ্ছে বলে অভিযোগ বিজিএমইএর। সংগঠনটির সহ সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, পোশাক খাতে অসন্তোষ হলে সেটি বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ এটি দেশের সবচেয়ে বড় রফতানি খাত।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।