সোনারগাঁয়ে পেঁপে চাষে কৃষকের মুখে হাসি
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
সোনারগাঁ উপজেলার অসংখ্য কৃষকের মধ্যে আবু তাহের একজন। তিনি বছরব্যাপী বিভিন্ন রকমের ফসল চাষাবাদ করেন। এ বছর বেশি লাভের আশায় পেঁপে চাষের সিদ্ধান্ত নেন তিনি। এতে সাফল্যের মুখও দেখেছেন। বাগানে আশানুরূপ ফলনে মুখে হাসি ফুটেছে তার।
বৈদ্যেরবাজার ইউনিয়নের কৃষক মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে আবু তাহের। বাবার দেখাদেখি তিনিও কৃষিকাজে আগ্রহী হয়ে সফলতার মুখ দেখেছেন। এবার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় ১৮০ শতাংশ জমির ওপর তিন জাতের পেঁপে চাষ করেছেন। নিজের ফল বাগানই বর্তমানে তার মনোযোগের অন্যতম জায়গা। বাগান দেখভালে নিজের পাশাপাশি কর্মচারীও রেখেছেন।
তার বাগানে হাইব্রিড, দেশি ও কালি জাতের পেঁপে চাষ করেন। ফসলে মেটে, জৈব ও সাদা সার দিয়ে থাকেন। গাছ রোপণ থেকে শুরু করে দেখভাল, পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ৫০০ টাকা মজুরিতে নিয়মিত তিনজন মানুষ কাজ করেন।
আবু তাহের বলেন, আমি এক বছর ধরে ১৮০ শতাংশ জমিতে এই ফসল চাষ করছি। এখন পর্যন্ত আমার ২ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। আরও ৫০ হাজারের মতো ব্যয় হবে। পেঁপে অন্তত ৫ লাখে বিক্রি করতে পারবো বলে আশাবাদী। পেঁপে মূলত ৬ মাসের মধ্যে উত্তোলন করা সম্ভব। আমার বাগানে আরও তিনজন নিয়মিত কাজ করে যাচ্ছেন।
বাগান পরিচর্যার কাজে নিয়োজিত মোহাম্মদ মোজাফফর বলেন, আমরা গত দুবছর ধরে এখানে কাজ করে যাচ্ছি। এবার বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ৬০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)