‘গায়ের কাপড় ছাড়া আর কিছুই নেই, আগুনে পুড়ে সব শেষ’
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরে এই বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। পরে দুপুর ২টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তিতে অগ্নিকা-ের ফলে পুরোপুরি পুড়ে গেছে প্রায় আড়াইশ থেকে তিনশটির বেশি ঘর। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন অসংখ্য মানুষ।
একজন বস্তির বাসিন্দা বলেন, ‘গায়ের কাপড় ছাড়া আর কিছুই নেই, আগুনে পুড়ে সব শেষ।’
এদিকে, অগ্নিকা-ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি জসিম উদ্দিন।
তিনি বলেন, মিরপুর ১২ নম্বরের ঝিল পাড় বস্তিতে আমরা দুপুরে আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিকভাবে স্থানীয় থানাসহ আশপাশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে আনা হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে এনে তাদের কাজের সুযোগ করে দিয়েছি। দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকা-ে কেউ আহত বা নিহত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রয়েছে। এরপরও বাড়তি সতর্কতা হিসেবে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।