গায়ানায় দ্বীন ইসলাম
, ১২ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৩ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৮ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
ব্রিটিশরা ১৮৩৮ সালে তাদের প্রয়োজনে ভারত থেকে প্রচুর শ্রমিক শ্রেণির মানুষ এখানে নিয়ে আসে। এই দলে উর্দুভাষী ও শিক্ষিত কিছু মুসলমান ছিল। তাদের মাধ্যমে গায়ানায় ইসলামের প্রচার-প্রসার ঘটে। তবে এরও আগে গায়ানায় মুসলমানরা এসেছে বলে ইতিহাসে পাওয়া যায়। আফ্রিকান দাসদের মধ্যে যাদের গায়ানাতে আনা হয়েছিল তাদের মধ্যেও কিছু মুসলমান ছিল।
গায়ানার কুইন্সটাউন জামে মসজিদ হলো দেশটির অন্যতম পুরাতন মসজিদ। আফগানরা ওই মসজিদ নির্মাণে নেতৃত্ব দেন। নেতৃত্বদানকারীর মধ্যে খান নামের একজন হাফেজ সাহেবও ছিলেন। বর্তমানে কুইন্সটাউন জামে মসজিদ দেশটির সবচেয়ে বড় মসজিদে পরিণত হয়েছে। একসঙ্গে প্রায় এক হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন এখানে। গায়ানার মুসলমানদের মধ্যে ভারতীয় উপমহাদেশের রীতি-নীতির অনেক কিছুই বিদ্যমান।
গায়ানার সবচেয়ে বড় ইসলামি সংগঠনের নাম গায়ানা ইউনাইটেড সদর ইসলামিক আঞ্জুমান। ইদানীং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গায়ানিজরা পড়তে আসে। পাকিস্তান ও ভারতের নেতৃস্থানীয় মাওলানাদের নিয়মিত আসা-যাওয়া রয়েছে গায়ানায়। এমনকি ভারত-পাকিস্তানের শিক্ষকরা সেখানে যান পড়ানোর জন্য। বর্তমানে গায়ানায় ১৫০টির মতো মসজিদ রয়েছে। এছাড়া গড়ে উঠেছে বেশ কিছু কওমি মাদ্রাসা।
গায়ানায় ১৯৭০ সাল পর্যন্ত মুসলমানদের পবিত্রতম দিনগুলোকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। এরপর থেকে পবিত্রতম দিনগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির মধ্যে রয়েছে, ১২ই রবীউল আউওয়াল শরীফ, ঈদুল ফিতর, ঈদুল আজহা।
গায়ানার প্রধান দুটি রাজনৈতিক দলেই মুসলমানদের প্রাধান্য রয়েছে, দুই দলেই তারা সক্রিয়। এর একটি পিপলস প্রগ্রেসিভ পার্টি (পিপিপি), আরেকটি দ্য পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












