গান-বাজনার প্রতিবাদ করায় মুয়াজ্জিন হত্যা : ৭ দাবিতে স্বারকলিপি প্রদান
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মে, ২০২৩ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে ঈদের দিন নৃশংসভাবে মুয়াজ্জিন ইরফান আলী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী। হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ শেষে স্থানীয়রা হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে ৭ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শহীদ মুয়াজ্জিন ইরফান আলীর সকল খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এক মাসের মধ্যে মামলার চার্জশিট দিতে হবে এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। দ্রুত খুনের বিচারকার্য শেষ করতে হবে। নইলে সকল ধর্মপ্রাণ মুসলমানরা তুমুল আন্দোলন গড়ে তুলবে।
বক্তারা আরও বলেন, ‘শহীদ মুয়াজ্জিন ইরফান আলীর স্মৃতি সংরক্ষণে উনার নামে হবিগঞ্জে একটি মসজিদ প্রতিষ্ঠা করতে হবে। উচ্চশব্দে গান-বাজনা বন্ধ করতে চলমান আইন অত্যন্ত দুর্বল তাই উচ্চশব্দে গান-বাজনা বন্ধ করতে রাষ্ট্রকে আরও শক্তিশালী ও কার্যকরী আইন প্রণয়ন করতে হবে। এই হেনস্তা বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে ইমাম, খতিব, মুয়াজ্জিনদের সব রকম নিরাপত্তা দানের ব্যবস্থা করতে হবে।’
উল্লেখ্য, গত ২২শে এপ্রিল ঈদের দিন সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে উচ্চশব্দে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে মসজিদের মুয়াজ্জিন ইরফান আলী নির্মমভাবে খুনের শিকার হন। এ ঘটনায় ২৮ জনকে আসামি করে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। মামলার বাকি আসামিরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)