গাজীপুরে শ্রমিক-ছাত্রদের বিক্ষোভ: দুই মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে শ্রমিক ও অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে ছাত্ররা বিক্ষোভ করেছে গাজীপুরে। তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে দুই পক্ষের বিক্ষোভ-অবরোধ চলমান।
পুলিশ, কারখানার শ্রমিক ও এলাকাবাসী জানায়, এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার টি অ্যান্ড জেড গ্রুপের এপিএল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় অবরোধ সৃষ্টি করে।
শ্রমিকরা জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা থাকলেও পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এ কারণে আমরা বিক্ষোভ করছি। এ ধারাবাহিকতায় আমরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছি।
এদিকে কোনাবাড়ী এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন ও নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতির স্বাভাবিক করার চেষ্টা চলছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে তাদের এ বিক্ষোভ ও অবরোধ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।