গাজীপুরে জমে উঠেছে কাঁঠালের বাজার
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
কাঁঠাল বাংলাদেশের সব এলাকায় কম-বেশি ফলে। তবে সবচেয়ে বেশি হয় উঁচু লাল মাটিতে। এ জন্য গাজীপুরকে বলা হয়ে থাকে কাঁঠালের রাজধানী। গাজীপুর ছাড়াও ময়মনসিংহ,সাভার, ভাওয়াল মধুপুরের গড়, বৃহত্তর সিলেট জেলার পাহাড়ি এলাকা, রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকায় ভালো কাঁঠাল উৎপন্ন হয়। তবে সারাদেশে প্রসিদ্ধ এবং জনপ্রিয় হচ্ছে গাজীপুরের কাঁঠাল। স্থানীয় লোকদের দাবি শ্রীপুরে সারা বছর কাঁঠাল সংরক্ষণ করার মতো একটি ব্যবস্থা করা এবং একটি কাঁঠালের জাদুঘর গড়ে তোলা।
জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে বসে দেশের সর্ববৃহৎ কাঁঠালের বাজার। বাজারে কাঁঠালের মৌসুমে প্রতিদিন দিনে রাতে বিক্রি হয় হাজার হাজার কাঁঠাল। সব সময়ই কাঁঠালের বেচাকেনা চলে। তবে জমজমাট থাকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। দেশের দূর-দূরান্ত থেকে পাইকাররা আসেন গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার হাটে। নিয়ে যান রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। বাগান থেকে বাজারে আনা, কেনাবেচা, গাড়িতে ওঠানো-নামানোসহ এ বাজারে নানা কাজ করে শত শত লোক। জৈনাবাজারের আশপাশে অনেক কাঁঠালের বাগান রয়েছে। ভালো যোগাযোগ ব্যবস্থা এবং পাইকারদের থাকা-খাওয়ার অবকাঠামোগত সুযোগ সুবিধার কারণে জৈনাবাজার হয়ে উঠেছে কাঁঠালের সবচেয়ে বড় বাজার।
এছাড়া গাজীপুরের কাপাসিয়া, আমরাইদ, বরমী, এমসি বাজার, নয়নপুর বাজার, রাজাবাড়ি, বাঘের বাজার, বানিয়ারচালা, ভবানীপুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে বড় বড় কাঁঠালের বাজার বসছে। মধুমাস জ্যৈষ্ঠের শুরুতে এরকম চিত্র চলে আষাঢ় মাসের শেষ পর্যন্ত।
শ্রীপুরের ডোমবাড়ি এলাকার বাসিন্দা শাহরিয়ার জানান, বাড়িতে ৬০টি কাঁঠাল গাছ আছে। প্রতি বছরের মতো এ বছরও ভালো কাঁঠাল ধরেছে, দাম মোটামোটি ভালো।
নোয়াখালী থেকে কাঁঠাল কিনতে আসা পাইকার রাজু মিয়া জানান, অন্যান্য বছরের তুলনায় এবার কাঁঠালের একটু ছোট কিন্তু চাহিদা রয়েছে ব্যাপক। তাই চাষিরাও পাচ্ছেন ন্যায্য মূল্য। তবে পরিবহন ভাড়াটা একটু বেশি। পরিবহন ভাড়াটা আরেকটু কম হলে আরো দাম দিয়ে কাঁঠাল কিনা যেত।
জৈনাবাজার হাটের ইজারাদারদের পক্ষে বাবুল মিয়া জানান, এরইমধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কাঁঠাল আসতে শুরু করেছে। বাজারের খাজনা কম থাকায় দূর-দূরান্ত থেকে পাইকাররা আসতে শুরু করেছে।
বাজারে ঢাকা সিলেট, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকার পাইকাররা আসেন। প্রতিদিন ৪০-৫০টি ট্রাক ভর্তি করে কাঁঠাল চলে যায় দেশের বিভিন্ন স্থানে। এবার কাঁঠাল প্রতি খাজনা নেয়া হচ্ছে ৩ টাকা যা অন্যান্য বছরের তুলনায় অনেক কম। বাজারের পাইকার থাকায় চাষিরা পাচ্ছে কাঁঠালের ন্যায্যমূল্য।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া আক্তার বন্যা জানান, এ বছর ৭৯ হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হবে আশা করছি। কাঁঠাল চাষে কৃষকদের আগ্রহী করে তোলার জন্য মাঠ পর্যায়ে গিয়ে পরামর্শ দেয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












