একশ বছর ধরে অক্ষত ২ সেন্টিমিটারের কুরআন শরীফ
আল ইহসান ডেস্ক:
ইউরোপের দেশ আলবেনিয়ায় কয়েক প্রজন্ম ধরে ছোট্ট একটি কোরআন শরীফ উনার কপি সংরক্ষণ করছে একটি পরিবার। আকারে মাত্র ২ সেন্টিমিটারের কোরআনটি ১৯ শতকের হবে বলে জানিয়েছেন এক গবেষক।
ইসলামিক ব্যক্তিত্বদের ধারণা, বিশ্বের সবচেয়ে ছোট কোরআনগুলোর মধ্যে এটি অন্যতম। কোরআন শরীফখানা রুপার একটি বাক্সের মধ্যে রয়েছে। তবে সময় গড়ানোর সঙ্গে রুপার রঙও কালো হয়ে গেছে।
কপিটি এতটাই ছোট যে এটি পড়তে ম্যাগনিফাইয়িং গ্লাসের প্রয়োজন হয়। যা রুপার বাক্সের সঙ্গেই যুক্ত আছে।
এই কোরআনটি ঠিক কতটা পুরোনো সেটি নিশ্চিত না হওয়া গেলেও এক বিশেষজ্ঞ জানিয়েছেন, লেখার ধরণ দেখে বোঝা যায় এটি ১৯ শতকের শেষ দিকে তৈরি করা হয়েছিল।
তবে এটি শুধুমাত্র আকারে ছোট হওয়ার জন্যই বিশেষ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে একটি ইতিহাস। বর্তমানে যে মারিও প্রুসির কাছে কোরআনটি আছে, সেই মারিওর পরিবার ছিলো ক্যাথলিক খ্রিষ্টান।
কসোভোর জোকোভিকা অঞ্চলে মাটি খুঁড়ার সময় তার প্রো-পিতামহ অক্ষত অবস্থায় একটি লাশ খুঁজে পায়। সেই লাশের উপর ছিলো এটি। এটি পাওয়ার পর তার প্রো পিতামহ ক্যাথলিক থেকে মুসলমান হয়ে যান।
মারিও প্রুসির দাদা আরবি পড়তে পারতেন। তিনি প্রতি রাতে বন্ধুদের ডেকে কোরআনটি থেকে বিভিন্ন আয়াত পড়তেন।
এর কয়েক বছর পর আলবেনিয়ায় আসে কমিউনিস্ট শাসন। কমিউনিস্ট নেতা এনভার হোক্সা পুরো দেশে দ্বীন ইসলাম পালন নিষিদ্ধ করে। এছাড়া সকল ধর্মীয় স্মৃতি মুছে ফেলার চেষ্টা করে সে। কিন্তু এ কোরআন শরীফ আকারে অনেক ছোট হওয়ায় এটি সহজেই মারিওর দাদা লুকিয়ে ফেলেন।
পরবর্তীতে কোরআনটিকে অক্ষত রাখতে মারিওর বাবা এটি লুকিয়ে পার্শ্ববর্তী কসোভোতে নিজের বন্ধুদের কাছে পাঠিয়ে দেন। এরপর ১৯৯৯ সালে কসোভো যুদ্ধের পর এটি তিনি আবার ফিরে পান। ২০১২ সালে বাবার মৃত্যুর পর পবিত্র গ্রন্থটি সংরক্ষণের দায়িত্ব পান মারিও।
ছোট ও দেখতে অন্যরকম হওয়ায় অনেকে এটি মারিওর কাছ থেকে কিনতে চেয়েছেন। এছাড়া জাদুঘরের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি জানিয়েছেন, কখনো এটি অন্য কাউকে দেবেন না তিনি।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।