গাজীপুরে ছাত্রদের ওপর হামলায় জড়িতদের প্রত্যেকের বিচার হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা
ছাত্রদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজখবর নিতে গিয়ে এ কথা জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আসাদুজ্জামান জানিয়েছেন, গাজীপুর থেকে মারধরে আহত হয়ে জুমুয়াবার দিবাগত রাতে মোট ১১ জন এসেছিলেন। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।