গাজা দখলে সন্ত্রাসী ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হবে -হামাস
, ২৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, পুরো গাজা দখলে পরগাছা ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হবে। এক বিবৃতিতে হামাস জানায়, ইহুদীবাদী ইসরায়েল অতীতে যেভাবে ব্যর্থ হয়েছে, এবারো তাই হবে। পুরো গাজা দখলে ইসরায়েলের অভিযান শুরুর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছে হামাস। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
হামাস পরগাছা ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছে- “গাজা দখল কোনো ‘পিকনিক’ হবে না। ”
গত বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ গাজা শহর দখলের লক্ষ্যে ‘অপারেশন গিডিয়নের রথ-২’ নামে অভিযান শুরু করার পরিকল্পনা অনুমোদন করার পর এই বিবৃতি দিলো হামাস।
হামাস বলেছে, এই পরিকল্পনা গাজা উপত্যকায় ২২ মাসের বেশি সময় ধরে চলা গণহত্যার ধারাবাহিকতা এবং যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতি অবজ্ঞার শামিল।
বিবৃতিতে হামাস জোর দিয়ে বলেছে, তারা মধ্যস্থতাকারীদের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করলেও, ইসরায়েলি সরকার গাজা সিটি ধ্বংস এবং গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালিয়ে যাওয়ার ওপর জোর দিচ্ছে।
এতে আরো বলা হয়েছে, ‘ইসরায়েলি প্রধান সন্ত্রাসী নেতানিয়াহুর যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি অবজ্ঞা প্রমাণ করে, ‘সেই চুক্তি লঙ্ঘনকারী, বন্দিদের জীবনের প্রতি তার দায় নেই এবং তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সে আগ্রহী নয়। ’
ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে দখলদার ইসরায়েলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের জন্য মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
এর আগে পুরো গাজা দখলে অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। ইহুদীবাদী গোষ্ঠী জানিয়েছে, গাজা সিটির বৃহত্তম নগর কেন্দ্র দখলের জন্য পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলা এবং অনাহারে কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
চলতি সপ্তাহে ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির কেন্দ্রস্থলের কাছাকাছি চলে আসায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনি আটকা পড়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)