গাজা দখলের পরিকল্পনা ট্রাম্পের গুরুতর অপরাধ -সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্ট
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন এবং ওই উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ‘একটি গুরুতর অপরাধ, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে’ বলে মন্তব্য করেছে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
গত মঙ্গলবার যুক্তরাজ্যের ‘দ্য রেস্ট ইজ পলিটিক্স’কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন সিরিয়ার বিদ্রোহী এই প্রেসিডেন্ট।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলো, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরিত করার পর এর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। পরে এই উপত্যকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে।
এ বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের প্রস্তাবের আওতায় ফিলিস্তিনিদের আর গাজায় ফিরে আসার অধিকার থাকবে না।
তিনি বলেছেন, “গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব সফল হবে না।”
তিনি বলেছেন, “আমি বিশ্বাস করি কোনও শক্তিই ফিলিস্তিনিদের নিজ ভূখ- থেকে তাড়িয়ে দিতে পারবে না। অনেক দেশ এটি করার চেষ্টা করেছে এবং তারা সকলেই ব্যর্থ হয়েছে। বিশেষ করে গত দেড় বছর ধরে গাজায় সাম্প্রতিক যুদ্ধের সময় এই চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে।” সূত্র: রয়টার্স, আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে হামলা ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রুত ফুরোচ্ছে অস্ত্রভান্ডার: মজুত নিয়ে দুশ্চিন্তায় পেন্টাগন
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালিতে ‘টোল বুথ’ চালু করার পদক্ষেপ ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনীরা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের আক্রমণের পর গর্তে উল্টে পড়ে আছে দখলদারদের যুদ্ধযান।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারে দ্বীন ইসলাম প্রচারের ইতিহাস
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইরানের বিধ্বংসী হামলা অব্যাহত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্থল-যুদ্ধ হবে শত্রুদের জন্য অনেক বেশি বিপজ্জনক ও ক্ষয়ক্ষতিপূর্ণ -ইরানি স্থল-বাহিনী প্রধান
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)