গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে বেশ আশার আলো দেখা দিয়েছে। এ অবস্থায় পরগাছা ইসরায়েলি সংবাদমাধ্যম কান ও চ্যানেল-১৩ জানিয়েছে, গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কমান্ডের পরিস্থিতি মূল্যায়নের পর ইসরায়েলি দখলদার সামরিক বাহিনী গাজা উপত্যকা থেকে তাদের সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম দুটোর প্রতিবেদনের বরাত দিয়ে লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিন জানিয়েছে, গাজার যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে ঘোষণা করেছে কাতার। মধ্যস্থতাকারী হিসেবে কাতার আশা প্রকাশ করেছে, খুব শিগগির একটি চুক্তি সম্পন্ন হতে পারে।
যুক্তরাষ্ট্রের বাইডেনও গত সোমবার বলেছে, একটি চুক্তি ‘প্রায় চূড়ান্ত’ পর্যায়ে পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্পও একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানিয়েছিলো, এ সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।
ইসরায়েলি সংবাদমাধ্যম কানের সামরিক প্রতিবেদক ইতাই জানিয়েছে, নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি স্বাক্ষরের পরপরই ইসরায়েলি সেনাবাহিনী রাফাহ সীমান্ত, নেতজারিম ও ফিলাডেলফি করিডর রুট থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন ইসরায়েলি দখলদার সরকারের একটি রাজনৈতিক সূত্র দেশটির চ্যানেল ১৩-এ বলেছে, ‘হামাসকে কেবল সামরিক উপায়ে পরাজিত করা সম্ভব নয়। উত্তর গাজা উপত্যকার সাম্প্রতিক ঘটনাগুলোই এটি প্রমাণ করে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












