লস অ্যাঞ্জেলসে আগুন টর্নেডোর শঙ্কা, রেড অ্যালার্ট জারি
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইতিহাসের ভয়াবহ দাবানলে ১০ দিন ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। এতে প্রাণ গেছে অন্তত ২৫ জনের। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। পুড়ে ছাই ৬০ বর্গ মাইলের বেশি এলাকা।
স্থানীয় সময় গত বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া ‘সান্তা অ্যানা’ নামের ঝড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে আনতে নতুন করে চ্যালেঞ্জের মুখে অগ্নিনির্বাপন কর্মীরা। ‘আগুনের টর্নেডোর’ শঙ্কায় আবহাওয়া বিশ্লেষকরা। সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর।
দাবানলে পুড়ছে বিস্তীর্ণ এলাকা। লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে হন্যে হয়ে ঘুরছে। তবে নিজ ভিটায় নিয়ে কাটছে না দুশ্চিন্তা।
লস এঞ্জেলসের দাবানল শুরু হয় গত ৭ জানুয়ারি। পরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। এর মধ্যে ছোট বড় প্রায় ১২টি অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক প্যালেসের বাসিন্দাদের প্রায় ৫৫০০ বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। প্যালেসের ৪০ কিলোমিটার পূর্বে ইট অন ফায়ার পুড়িয়েছে প্রায় আরও পাঁচ হাজারেরও বেশি স্থাপনা। এই দুই এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এমন পরিস্থিতিতে ‘সান্তা অ্যানা’ নামের ঝড়ো বাতাস বইতে শুরু হওয়ায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের মতে, দাবানল ছড়িয়ে পড়ায় এলাকায় বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক। এই দুই মিলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। এতে দেখা দিতে পারে নতুন দাবানল।
আবহাওয়াবিদরা বলছে, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় আগুন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরো খারাপের দিকে। সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করে কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












