গাজায় ১৮ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা হামলার সমতুল্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ফিলিস্তিনিদের ওপর যেন বোমা মারার রেকর্ড গড়ার প্রতিযোগিতায় নেমেছে ইসরায়েল। বলা হচ্ছে, গাজায় প্রথম ছয়দিনেই যে পরিমাণ বোমা ছুড়েছে দেশটি, গোটা আফগানিস্তানে এক বছরেও তা ছোড়েনি যুক্তরাষ্ট্র। হামাসের দাবি, এ পর্যন্ত উপত্যকাজুড়ে ১২ হাজার টন বিস্ফোরক ফেলা হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ধ্বংসযজ্ঞ চালানো ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রের সমতুল্য। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলুর একটি প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
বলা হচ্ছে, যুদ্ধ শুরুর ১৮ দিন ধরে বিরতিহীনভাবে ফিলিস্তিনিদের ওপর বোমা বর্ষণ করে যাচ্ছে তেলআবিব। খোদ ইসরায়েলের দেয়া তথ্য বলছে, প্রথম ছয়দিনে ছোড়া হয়েছিল ৪ হাজার টন ওজনের মোট ছয় হাজার বোমা। বলা হচ্ছে, আফগানিস্তানে এক বছরে মোট যত বোমা মেরেছিল যুক্তরাষ্ট্র, এই কয়দিনেই তা ছাড়িয়ে গেছে ইসরায়েল। গোটা উপত্যকায় নিরাপদ বলতে আর কোনো জায়গাই যেন আর অবশিষ্ট নেই।
গাজার নিরীহ মানুষদের অভিযোগ, শত্রুরা এতটাই উগ্র আর জঘন্য যে ধর্মীয় উপাসনালয়ও ছাড়ছে না। গির্জায়ও বোমা মেরেছে দখলদাররা। খ্রিস্টান, মুসলিম কাউকে ছাড়ছে না। তাদের এই যুদ্ধ কেবল বেসামরিক মানুষদের বিরুদ্ধে।
এদিকে, দিন যত গড়াচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে নেতানিয়াহুর সেনারা। পরিসংখ্যান বলছে, মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটার ভূখ-ের প্রতি বর্গ কিলোমিটারে গড়ে বিস্ফোরক পড়েছে ৩৩ টন। হামাস বলছে, এই পরিমাণ বিস্ফোরকের যে ক্ষয়ক্ষতি তা ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ছোড়া পারমাণবিক বোমার ক্ষয়ক্ষতির সমতুল্য।
ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালাতে প্রতিদিন গড়ে ২৪৬ মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। যেন বিস্ফোরক ব্যবহারে অতীতের সব যুদ্ধের রেকর্ড ভাঙার প্রতিযোগিতায় নেমেছে দেশটি। গাজার বাসিন্দারা ইতিহাসের সবচেয়ে ভারী বোমাবর্ষণের সাক্ষী হলো কিনা এরইমধ্যে তা নিয়ে চলছে আলোচনা। নিরীহ ফিলিস্তিনিদের প্রশ্ন, তাদের ওপর চালানো এই বর্বরতা শেষ হবে কবে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












