গাজায় সন্ত্রাসী ইসরায়েলের বর্বরতা অব্যাহত, নিহত ৬০
- যুদ্ধ শুরুর পর ২০৮ গণমাধ্যমকর্মীর মৃত্যু
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আশির, ১৩৯২ শামসী সন , ২৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখ- গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ৬০ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরার এক সাংবাদিকও আছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, নিহতদের ২০ জনই খান ইউনিসের বাসিন্দা। খান ইউনিস ছাড়াও মধ্য ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদার সেনারা। গতকাল মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ১৬ জন। যাদের মধ্যে ৬ জনই শিশু।
আল-জাজিরার নিহত ওই সাংবাদিকের নাম হোসাম শাবাত। তিনি বাইত লাহিয়ায় সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় ইসরায়েলি বোমা হামলায় নিহত হন তিনি। আরও বেশ কয়েকজন ওই হামলায় আহত হয়েছে বলেও জানা গেছে।
গাজা উপত্যকায় এ নিয়ে একদিনে দুই জন সাংবাদিকের মৃত্যু হলো। এর আগে ইসরায়েলি হামলায় নিহত হন স্থানীয় সংবাদমাধ্যম প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মাদ মনসুর। খান ইউনিসে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারান তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ নিয়ে ২০৮ গণমাধ্যমকর্মীর মৃত্যু হলো।
সংবাদকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস। সংগঠনটির নির্বাহী প্রধান জোডি গিন্সবার্গ বলেছে, ‘সংবাদকর্মীদের ওপর হামলা যুদ্ধাপরাধ। এমন হামলার তীব্র নিন্দা জানাই। ’ বিপরীতে ইসরায়েলি দখলদারিত্বের হামলায় আল-জাজিরার সাংবাদিক নিহত হওয়ার দায় হোয়াইট হাউস হামাসের কাঁধে দিয়েছে।
গত সোমবার গাজার আল-নাসের হাসপাতালেও বোমা হামলা চালায় ইসরায়েলি সন্ত্রাসবাদী সেনারা। হামাস নেতা ইসমাইল বারহৌমকে হত্যা করতে হাসপাতালটিকে টার্গেট করে তারা।
এদিকে ২২ দিন ধরে উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি সংকট আর হামলার তীব্রতায় উপত্যকাজুড়ে সব হাসপাতালেই কার্যক্রম চালিয়ে যাওয়া দিনে দিনে কঠিন থেকে আরও কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় যে পরিমাণ মানুষ হতাহত হচ্ছে, সে তুলনায় চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা নেই হাসপাতালগুলোর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)