গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
, ১২ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৩ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৮ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজাজুড়ে সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গত শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে। ফিলিস্তিনিরা অবিস্ফোরিত অস্ত্র ব্যবহার করে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করেছিল কিনা জানতে এ তদন্ত শুরু হয়। কারণ গত সপ্তাহে উত্তর গাজায় তিনজন ইসরায়েলি সেনা বোমা বিস্ফোরণে নিহত হয়েছিল।
তদন্ত প্রতিবেদন অনুসারে, দখলদার ইসরায়েলি সেনাবাহিনী গাজায় কয়েক হাজার গোলাবারুদ নিক্ষেপ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেবল বিমান বাহিনীই প্রায় ৩০ হাজার বোমা ফেলেছে।
সংবাদমাধ্যমটি আরো বলেছে, “গাজায় ইসরায়েলি বিমানের ফেলা হাজার হাজার বোমা বিস্ফোরিত হয়নি, যার মধ্যে কিছু এক টন ওজনের বোমাও রয়েছে।”
প্রতিবেদনে বলা হয়েছে, “যুদ্ধের সময় ইসরায়েলকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত কিছু অস্ত্র ও গোলাবারুদে প্রযুক্তিগত সমস্যা পাওয়া গেছে।
জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস ২০২৪ সালের এপ্রিলে জানিয়েছিল, গাজাজুড়ে আনুমানিক ৭ হাজার ৫০০ টন অবিস্ফোরিত গোলা ছড়িয়ে ছিটিয়ে আছে, যা পরিষ্কার করার জন্য ১৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)