পাঁচদিনেও নিয়ন্ত্রণহীন দাবানল:
লস অ্যাঞ্জেলসের দাবানলের দিক পরিবর্তনে নতুন হুমকি
, ১২ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৩ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৮ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস পুড়ছে দাবানলে। বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাস আগুন নিয়ন্ত্রণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। দেশটির ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ পাঁচ দিনের প্রচেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি দাবানলের ভয়াবহ আগুন। এখনো সেখানকার ছয় জায়গায় আগুন জ্বলছে। এর মধ্যে বাড়িঘর ছেড়েছে লক্ষাধিক মানুষ।
গতকাল রোববার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফায়ার সার্ভিসের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে জানা গেছে, দাবানলটি স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) থেকে দিক পরিবর্তন করে আরও পূর্ব থেকে উত্তর-পূর্ব দিকে ধাবিত হচ্ছে। এ কারণে জ্বলতে থাকা আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আগুন দিক পরিবর্তন করলে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে আগুন আতঙ্কে দিন কাটছে লস অ্যাঞ্জেলসের বাসিন্দাদের। মোবাইলে আসা বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কবার্তা এ আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে। গেলো পাঁচ দিনেও ভালো কোনও খবর মেলেনি। উল্টো নতুন করে আবারও ঝড়ো বাতাসের পূর্বাভাস শঙ্কায় ফেলেছে স্থানীয়দের।
আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানিয়েছে, দাবানলে এ পর্যন্ত ১ ট্রিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে। ‘প্যালিসেইডস’ দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ শহরটি ছেড়েছে। খবর: রয়টার্স।
....................................................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)