গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না -ব্রাজিলের প্রেসিডেন্ট
, ০৯ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে চলমান গণহত্যার প্রতি বিশ্ব উদাসীন থাকতে পারে না বলে মন্তব্য করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সে বলেছে, গাজায় দখলদার ইসরায়েলের চালানো গণহত্যার বিরুদ্ধে বিশ্বকে অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে, নির্বিকার থাকা চলবে না।
স্থানীয় সময় গত সোমবার রাজধানী রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রেসিডেন্ট বলেছে, “দখলদার ইসরায়েল যে গাজায় গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আমরা এ ব্যাপারে উদাসীন থাকতে পারি না।”
লুলা এর আগেও গাজায় দখলদার ইসরায়েলের আচরণকে “গণহত্যার মতো অপরাধ” বলে উল্লেখ করেছিলো।
অপর এক খবরে বলা হয়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রে সামরিক হামলার নিন্দা জানিয়ে একটি জোরালো যৌথ বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জোট ব্রিকস। রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি নতুন সদস্য ইরানকে নিয়ে সম্প্রসারিত এই জোট গত রোববার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে চলমান সম্মেলনে এই বিবৃতি দেয়।
ব্রিকস সম্মেলনের দিনই ভারতের প্রধানমন্ত্রী মোদি বক্তব্য দেয়। তার কিছু সময় পরেই এই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। ফলে কূটনৈতিক মহলে এটিকে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। বিবৃতিতে হামলাকারী দেশগুলোর নাম সরাসরি উল্লেখ না করা হলেও, সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানের কথা। ওই সময় ইসরাইল এবং পরে আমেরিকা ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করলো ইরান
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ত্রিমুখী আক্রমণের মুখে দিশেহারা পরগাছা ইসরায়েল - ইরান, ইয়েমেন ও লেবানন থেকে একযোগে হামলা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়া বীর যোদ্ধাদের মর্টারশেলগুলো
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)