গাজায় গণহত্যা চালানো হচ্ছে, অবশ্যই বন্ধ করতে হবে -জাতিসংঘ
জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিউর ফ্রাঁসেস্কা আলবানিজ বলেছে, গাজায় নিরীহ মানুষের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। অবশ্যই এটা বন্ধ করতে হবে। গাজায় হাতেগোনা যে কয়েকটি হাসপাতাল নামকাওয়াস্তে সচল আছে তারা রোগী ও মৃতদেহের ব্যবস্থাপনা করতে গলদঘর্ম। এর মধ্যে গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমা হামলা চালাচ্ছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলিরা। দিয়ের আল-বালাহ’তে এমন হামলায় কয়েক ডজন মানুষ শহীদ হয়েছেন। ওদিকে গাজায় আক্রমণ বন্ধ না করলে তাদের সঙ্গে কোনো সমঝোতা নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের সিনিয়র নেতারা। ৭ই অক্টোবর থেকে হামলায় গাজায় শহীদের সংখ্যা কমপক্ষে ১৬,২৪৮। এ অবস্থায় দখলীকৃত ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিউর আলবানিজ বলেছে, গাজায় নিরীহ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল গণহত্যা চালাচ্ছে। তাদের এই হত্যাযজ্ঞকে সমর্থন করা যায় না। এটা পুরো উন্মাদনা ছাড়া কিছু না।
সে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এসব কথা বলেছে। তার সঙ্গে শেয়ার করেছে গাজার ভয়াবহ ভিডিও ফুটেজ। তাতে দেখানো হয়েছে ফিলিস্তিনি মৃত নবজাতকদের। দেখানো হয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়া শিশুরা কিভাবে মেঝেতে পড়ে আছে। সে লিখেছে, হাসপাতালগুলো আর কার্যকর নেই। কোনো চিকিৎসা নেই। এ বিষয়টি ব্যাখ্যা করার কোনো ভাষা নেই।
ওদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে ফিলিস্তিনের জাতিসংঘ মিশন। সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল আন্তর্জাতিক আইন মানছে না এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। এতে বলা হয়েছে, আইন নিয়ে অব্যাহতভাবে মস্করা করতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে অনুমতি দিতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায়। নিরাপত্তা পরিষদের প্রস্তাব অমান্য করছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল। এটা কিভাবে মেনে নিতে পারে পরিষদ?
উল্লেখ্য, ১৫ই নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। তাতে গাজায় জরুরি ভিত্তিতে এবং সম্প্রসারিত সময়ের জন্য মানবিক যুদ্ধবিরতি দেয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আইনগতভাবে বাধ্য যুদ্ধবিরতি মানতে নিজের শক্তি ব্যবহার করতে হবে নিরাপত্তা পরিষদকে। এই চিঠিটি লেখা হয়েছে ইকুয়েডরের হোসে ডা লা গাসকার উদ্দেশ্যে। এ দেশটি ডিসেম্বর মাসের জন্য নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পায়।
ওদিকে জাতিসংঘ বলেছে, আগের দিনের চেয়ে গাজায় বোমা হামলা তীব্র হয়েছে। বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে বোমা হামলা করা হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস বলেছে, সেখানে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের নৃশংস অপরাধ ঘটানোর ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মানবাধিকার সমন্বয় বিষয়ক জাতিসংঘে অফিস থেকে বলা হয়েছে, মঙ্গলবার মিশর থেকে ত্রাণবোঝাই কয়েক ডজন ট্রাক প্রবেশ করেছে গাজায়। রোববার থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি রাফাহতে পৌঁছেছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।