গাজার বিষয়ে সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে হুঁশিয়ার করলো বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী
, ১২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সাদিস ১৩৯১ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ফিলিস্তিনি জনগণের জন্য একটি দীর্ঘস্থায়ী নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতা ছাড়া পরিস্থিতি শান্ত থাকবে না বলে সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। গাজায় বেসামরিক লোকজন হত্যার বিষয়েও সে সতর্কতা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সে বিবিসিকে দেয়া প্রথম পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে গত জুমুয়াবার যুদ্ধবিরতি, বন্দিবিনিময় এবং মানবিক ত্রাণ পৌঁছানোর সিদ্ধান্তকে স্বাগত জানায়। বলেছে, গাজায় যে পরিমাণ সাধারণ মানুষ শহীদ হয়েছেন তার সংখ্যা অনেক বেশি। এ বিষয়ে সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সেনাবাহিনীকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইন মেনে চলতে হবে। দখলীকৃত পশ্চিমতীরে বসতি স্থাপনকারীরা যে সহিংসতা চালাচ্ছে তাকে সে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে।
ডেভিড ক্যামেরন বলেছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে এটা অনুধাবন করা গুরুত্বপূর্ণ যে, তাদেরকে এমন একটি পন্থা অবলম্বন করতে হবে যা দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করে। সে আরও বলেছে, এই দীর্ঘমেয়াদি নিরাপত্তা নির্ভর করে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণভাবে, স্থিতিশীলভাবে এবং তাদের ভূমিতে সুরক্ষিতভাবে বসবাসের ওপর। এ লক্ষ্য অর্জনের জন্য সে ভবিষ্যতে কর্মপরিকল্পনায় আরব দেশগুলোকে যুক্ত করার আহ্বান জানায়। ডেভিড ক্যামেরন পশ্চিমতীরের রামাল্লাহ সফরের দিনেই এই সাক্ষাৎকার দেয়। রামাল্লায় সে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে।
সেখানে সে ঘোষণা করেছে জাতিসংঘ ও গাজায় অন্য এজেন্সিগুলোর কাছে মানবিক সহায়তা হিসেবে আরও তিন কোটি পাউন্ড দেবে বৃটেন। এর মধ্যে থাকবে বিশেষত আশ্রয়, কম্বল, খাদ্য ও ওষুধ। এ সময় সে এ কথাও উল্লেখ করে যে, সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলেরও আত্মরক্ষার অধিকার আছে। ৭ই অক্টোবর যা ঘটেছে তা পুরোপুরি ভয়ঙ্কর। ডেভিড ক্যামেরন বলেছে, যখন আমি সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি প্রেসিডেন্ট আইজাক হারজগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও অন্যদের সঙ্গে সাক্ষাৎ করি, তাদেরকে বার বার বলেছি যে, অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। শহীদের সংখ্যা অনেক বেশি। এ বিষয়টি সর্বাগ্রে তাদের মনে রাখতে হবে।
এ বিষয়ে সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সঙ্গে অব্যাহত আলোচনা চালিয়ে যাবে বলে জানায় ডেভিড ক্যামেরন। পশ্চিমতীরে বসতি স্থাপনকারীরা যে সহিংসতা করছে সে বিষয়ও উত্থাপন করবে। ডেভিড ক্যামেরন বলেছে, ফিলিস্তিনি সাধারণ মানুষদের বাস্তবেই টার্গেট করছে এবং কখনো কখনো তাদেরকে শহীদ করছে বসতি স্থাপনকারীরা। এটা গ্রহণযোগ্য নয়। এর জন্য যারা দায়ী, তাদেরকে গ্রেপ্তার না করা কোনো ভালো খবর নয়। তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা উচিত। জেলে পাঠানো উচিত। তারা যা করছে তা অপরাধ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












