গাজার জাবালিয়া থেকে চার লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে সন্ত্রাসী ইসরায়েল
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি দখলদার বাহিনী উত্তর গাজার জাবালিয়া শিবির থেকে আড়াই লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে তথাকথিত ‘মানবিক অঞ্চলে’ উচ্ছেদ করেছে। হিব্রু সংবাদ সাইট ওয়ালার প্রতিবেদনের বরাতে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি গত শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে হিব্রু সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর চলমান আক্রমণের অংশ হিসেবে গণ-স্থানান্তরের এই ঘটনাটি ঘটেছে। এতে দাবি করা হয়, ফিলিস্তিনি যোদ্ধাদের ভূগর্ভস্থ এবং ভূ-উপরিস্থ অবকাঠামোতে ফিরে যেতে বাধা দেওয়ার জন্য এটি করা হচ্ছে।
সংবাদমাধ্যম ওয়ালার প্রতিবেদন অনুসারে, দখলদার ইসরায়েল ‘মানবিক অঞ্চলে’ বলতে কি বুঝিয়েছে, তা স্পষ্ট হয়। নেতানিয়াহুর সরকার এর আগে খান ইউনিস এবং দেইর আল-বালাহের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলগুলোর দিকে ইঙ্গিত দিয়েছিলো।
টিআরটির প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে ওইসব অঞ্চলেও মারাত্মক হামলা চালিয়ে শত শত বাস্তুচ্যুত বেসামরিক লোককে হত্যা করা হয়েছিলো।
হিব্রু মিডিয়ার প্রতিবেদন অনুসারে, দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণ কয়েক মাস স্থায়ী হতে পারে। ‘যুদ্ধক্ষেত্র থেকে দক্ষিণাঞ্চলে গাজার জনসংখ্যার সম্পূর্ণ স্থানান্তর’ করার পরিকল্পনা রয়েছে নেতানিয়াহুর। একই সাথে আক্রমণকৃত অঞ্চলগুলোতে ‘স্থায়ী সামরিক দখল’ বজায় রাখা হবে।
হারেৎজ সংবাদপত্রসহ ইসরায়েলি গণমাধ্যম গত ২২ মে আগামী দুই মাসের মধ্যে গাজার ৭৫ শতাংশ দখলের পরিকল্পনার কথা প্রকাশ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)