গাজাবাসীকে নিয়ে ট্রাম্বের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ
দখলদার ইসরায়েলের সন্ত্রাসবাদী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে শত শত লোক বিক্ষোভ করেছে। তারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ এবং গাজায় ট্রাম্পের জাতিগত নির্মূলের আকাঙ্খার প্রতিবাদ জানিয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সন্ত্রাসবাদী নেতানিয়েহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প যখন গাজা অঞ্চলের 'মালিকানা' নেবে বলে হুমকি দিচ্ছিলো, তখন বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন 'ফিলিস্তিন বিক্রির জন্য নয়'।
ষড়যন্ত্রকারী ট্রাম্পের এই মন্তব্যে শুধু আরব বিশ্বেই নয়, যুক্তরাষ্ট্রেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হলো:
সৌদি আরব বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তারা দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। তারা ফিলিস্তিনিদের ভূমি থেকে জনগণকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং ট্রাম্পের অবস্থানকে স্পষ্ট এবং আপোষযোগ্য নয় বলে বর্ণনা করেছে।
ডেমোক্র্যাট সিনেটর মারফি বলেছে, গাজায় মার্কিন আগ্রাসন হাজার হাজার মার্কিন সেনাকে হত্যা এবং মধ্যপ্রাচ্যকে কয়েক দশক ধরে চলা যুদ্ধের দিকে নিয়ে যাবে। এটি একটি খারাপ বিষয়, অসুস্থ রসিকতার মতো।
ডেমোক্র্যাট নেতা ভ্যান বলেছে, গাজা থেকে ২০ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে দিয়ে জোরপূর্বক 'মালিকানা' কেড়ে নেয়ার ট্রাম্পের প্রস্তাবের অন্য নাম 'জাতিগত নিধন'।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস বলেছে, গাজা ফিলিস্তিনি জনগণের, যুক্তরাষ্ট্রের নয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা গাজার জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক পল বলেছে, গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া মানে মানুষ হিসেবে তাদের ধ্বংস করার শামিল। গাজা তাদের বাড়ি।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, এ ধরনের যে কোনো ধারণা এই অঞ্চলকে জ্বালিয়ে দিতে সক্ষম। আমরা এটিকে (পরিকল্পনা) এই অঞ্চলে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টির একটি রেসিপি হিসাবে বিবেচনা করি।
হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানু বলেছেন, আমেরিকার বর্ণবাদী অবস্থান আমাদের জনগণকে বাস্তুচ্যুত করা এবং আমাদের উদ্দেশ্যকে নির্মূল করার ক্ষেত্রে ইসরায়েলের চরম ডানপন্থী অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন সংগঠনের মহাসচিব হুসেইন আল-শেখ বলেন, পিএলও ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে বাস্তুচ্যুত করার সব আহ্বান প্রত্যাখ্যান করে। ফিলিস্তিনি নেতৃত্ব তার দৃঢ় অবস্থান নিশ্চিত করে যে, আন্তর্জাতিক বৈধতা এবং আন্তর্জাতিক আইন অনুসারে দ্বি-রাষ্ট্রীয় সমাধান হল সুরক্ষা, স্থিতিশীলতা এবং শান্তির গ্যারান্টি।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।