গাইবান্ধায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ২৩
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ সাবি’ ১৩৯১ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জুনদহ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিন পুলিশসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বগুড়া-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে জুনদহ এলাকায় বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে মহাসড়কে উঠে যানবাহন ভাঙচুর শুরু করে। এসময় বগুড়া থেকে গাইবান্ধাগামী একটি বাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইট-পাটকেলে পলাশবাড়ী থানার এক সব-ইন্সপেক্টর ও দুজন কনস্টেবল আহত হন।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও শটগানের ফাঁকা গুলি করে।
স্থানীয়রা জানান, হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা সকাল থেকেই ওই এলাকায় জড়ো হতে থাকেন। পরে দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত তারা মহাসড়কে বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও পলাশবাড়ী পৌর-বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, 'আমরা সড়কে মিছিল করার সময় বাসটি আমাদের মিছিলে ঢুকে পড়ে। এসময় বিক্ষুব্ধ কয়েকজন বাসটি ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে তাদের সঙ্গে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা আরও কিছু যানবাহন ভাঙচুর করেন।'
পুলিশের টিয়ারশেল ও শটগানের গুলিতে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












