গরুর গোশতে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের উপাদান খুঁজে পেয়েছে বিশেষজ্ঞরা
আল ইহসান ডেস্ক:
গরু এবং ভেড়ার মতো তৃণভোজী প্রাণীর গোশত এবং দুগ্ধজাত পণ্যে রয়েছে ট্রান্স ভ্যাকসসেনিক অ্যাসিড (টিভিএ)। এই উপাদানটি টিউমারের অনুপ্রবেশ ঠেকানো এবং ক্যানসার কোষগুলোকে মেরে ফেলার জন্য মানবদেহের টি-সেল কোষের ক্ষমতাকে বৃদ্ধি করে। একটি নতুন গবেষণায় এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
সম্প্রতি ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত এই সম্পর্কিত গবেষণাপত্রটিতে আরও বলা হয়েছে, রক্তে উচ্চ মাত্রায় টিভিএ সঞ্চালনকারী রোগীরা ইমিউনোথেরাপিতে আরও ভালো সাড়া দেয়। এর ফলে ক্যানসারের ক্লিনিক্যাল চিকিৎসায় রোগীর জন্য সম্পূরক পুষ্টি হিসেবে গরু, ভেড়া এবং দুগ্ধজাত পণ্যে থাকা টিভিএ উপাদানটিকে ব্যবহার করা যেতে পারে।
নতুন গবেষণাপত্রটির জ্যেষ্ঠ লেখক এবং শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর জিং চ্যান (পিএইচডি) বলেছে, খাদ্য এবং মানুষের স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক বোঝার জন্য অনেক গবেষণা হয়েছে। মানুষ একাধারে নানা ধরনের খাবার গ্রহণের কারণে এ সম্পর্কিত অন্তর্নিহিত প্রক্রিয়ার পাঠোদ্ধার করা খুবই কঠিন। কিন্তু আমরা যদি শুধুমাত্র খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি এবং বিপাকীয় উপাদানগুলোর দিকে নজর দেই তাহলে বুঝতে পারি কীভাবে এগুলো শারীরবিদ্যা এবং রোগবালাইকে প্রভাবিত করে।
চ্যান জানায়, এ ক্ষেত্রে শুধুমাত্র ক্যানসার প্রতিরোধী মানবদেহের ‘টি সেলের’ ওপর দৃষ্টি রেখে এটিকে সক্রিয় ও শক্তিশালী করতে সক্ষম এমন পুষ্টি খুঁজতে গিয়ে টিভিএ উপাদানটিকে পাওয়া গেছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।