ফের রেললাইনে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল ‘সীমান্ত এক্সপ্রেস’
দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুরে রেললাইনের ওপর স্লিপার রেখে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে গ্রামবাসী ও আনসার বাহিনীর চেষ্টায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন। এতে প্রাণে বেঁচে যায় ওই ট্রেনের শত শত যাত্রী।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।
বিরামপুর রেলস্টেশনের বুকিং সহকারী ওয়াহিদুজ্জামান জানান, এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেললাইনে রাখা পরিত্যক্ত স্লিপারগুলো রাতেই সরিয়ে ফেলা হয়েছে। সেখানে রেললাইনের কিছু মেরামত কাজ করা হয়েছে।
এর আগে গভীর রাতে নীলফামারীর ডোমারে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা হয়। তবে এলাকাবাসীর প্রতিরোধে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।