গরুতে ফসল নষ্ট করা নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা
, ২৮ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নেত্রকোনা সংবাদদাতা:
মদন উপজেলায় বোরো ধানের জমিতে গরু ঢুকে ফসল নষ্ট করার প্রতিবাদ জানানোয় বাচ্চু তালুকদার নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নায়েকপুর হাওরে এ হত্যাকা- ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানিয়েছে, বাচ্চু তালুকদার মাখনা গ্রামের পাশে নায়েকপুর হাওরে একটি বন্ধকি জমিতে বোরো ধান চাষ করেছিলেন। ধান পাকায় কয়েকদিনের মধ্যেই তা কাটার প্রস্তুতি ছিল। কিছুদিন ধরে মাখনা গ্রামের কয়েকজনের গরু নিয়মিত তার জমিতে ঢুকে ধান খেয়ে নষ্ট করছিল। এ নিয়ে তিনি একাধিকবার গরুর মালিকদের কাছে অভিযোগ জানালেও কোনো সমাধান হয়নি। বৃহস্পতিবার বিকেলে জমিতে গিয়ে ফসলের ব্যাপক ক্ষতি দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মাখনা গ্রামের করিল ইসলামসহ কয়েকজন সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে করিল ইসলাম ও তার সহযোগীরা লাঠি নিয়ে বাচ্চু তালুকদারের ওপর হামলা চালান। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্তরা পালিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)