গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ১৯ দিন ধরে নিখোঁজ ১৮ জেলে
, ১০ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন ১৮ জেলে। তাদের মুঠোফোনে সংযোগ পাওয়া যাচ্ছে না। এমনকি ওই ট্রলারটির অবস্থান বর্তমানে কোথায়Í এ প্রশ্নের উত্তরও দিতে পারছেন না কেউ। এই পরিস্থিতিতে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন জেলেদের পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের আলী আকবরের মালিকানাধীন খাজা আজমীর নামে একটি ট্রলারে গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নতুন ফিশারি ঘাট এলাকা থেকে সাগরে মাছ ধরতে যায় ১৯ জেলে। ওই ট্রলারের মালিক আলী আকবর নিজেও মাঝিমাল্লাদের সঙ্গে ছিলেন। সেদিন রাতেই স্ত্রী সেলিনা আক্তারের সঙ্গে শেষবারের মতো কথা বলে আলী আকবর। এরপর থেকে মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। শুধু আলী আকবর নন, ট্রলারে থাকা অন্য মাঝিমাল্লাদের ফোনও একযোগে বন্ধ পাওয়া গেছে।
নিখোঁজ হওয়া ট্রলারটিতে ছিলেন মাতারবাড়ীর তিতা মাঝির পাড়ার আবদুল মন্নান। তার স্ত্রী ছোট ছোট সন্তানদের বুকে চেপে কাঁদতে কাঁদতে বলেন, ‘ওরা বলে, বাবা কবে আসবে? আমি কী জবাব দেবো? চোখ মুছতে মুছতে ভাবি, যদি আজই ফিরে আসে। ’
চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিখোঁজ জেলেদের সন্ধানে চেষ্টা চলছে। দেশের সব থানায় খবর দেওয়া হয়েছে। তবে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফার্মের মুরগি’- স্লোগানে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ জেলায় আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আসছে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীতে ঊর্ধ্বমুখী মাছ-সবজির দাম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দরপত্র ছাড়াই কেনা হচ্ছে ১৬ লাখ টন ডিজেল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ত্র জমা দিয়ে আলোর পথে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ পানিদস্যু
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে কখনও খুলবে না হরমুজ প্রণালি: ইরান
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)