ঢাকায় পানিবদ্ধতা, কাটেনি বহু বছরের দুর্ভোগ
, ১০ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, শহরের পানিবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ব্লু-নেটওয়ার্ক সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা চলছে।
জলাবদ্ধতা হ্রাসে গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে: প্রবণ এলাকা চিহ্নিতকরণ, মানচিত্রায়ন, হটস্পট শনাক্তকরণ ও দ্রুত পদক্ষেপ গ্রহণ। ১০টি অঞ্চলে ২০টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে, যা নিয়মিত পিট, ক্যাচ পিট ও ড্রেনেজ লাইন পরিষ্কার করছে।
ডিএনসিসি দাবি করছে, এই উদ্যোগের ফলে পানিবদ্ধতা দ্রুত কমছে। ২০২৪-২৫ অর্থবছরে ডিএনসিসি ২২১.৮৫ কিমি স্ট্রম ওয়াটার ড্রেন এবং ১.৫৪৭ কিমি বক্স কালভার্ট পরিষ্কার করেছে। একই সময়ে ১১০.৯৩ কিমি রাস্তা ও ১০৫.৮৯ কিমি নর্দমা নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে। ডিএনসিসির আওতাধীন ২৯টি খালের মধ্যে মোট দৈর্ঘ্য প্রায় ৯৮ কিমি; এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৪ কিমি খাল পরিষ্কার ও খনন করা হয়েছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, খাল ও জলাধারের কার্যকর পরিচালনার জন্য ৩৬০ জন পরিছন্নতা কর্মী নিয়োজিত করা হয়েছে। ২৯টি খাল এবং ১টি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ করা হয়েছে এবং খালপাশে ১৩০০টি সীমানা পিলার স্থাপন করা হয়েছে। রিটেনশন পন্ড ও খালের জন্য জিআইএস ডাটাবেস ও হটস্পট ম্যাপ তৈরি করা হয়েছে এবং ৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে জিআইএস প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
পাম্পিং স্টেশনের সক্ষমতা বৃদ্ধির কাজও চলমান। রামপুরা পাম্পিং স্টেশনে ৫টি ৫ কিউমেক ক্ষমতা সম্পন্ন পাম্প রয়েছে, এছাড়া ১টি নতুন পাম্প স্থাপন করা হয়েছে। কল্যাণপুর পাম্পিং স্টেশনে ৩.৩ কিউমেক ক্ষমতার ৩টি এবং ৫ কিউমেক ক্ষমতার ২টি পাম্প রয়েছে। নতুন ১৬ কিউমেক ক্ষমতা সম্পন্ন পাম্প হাউজ নির্মাণের জন্য ডিপিপি প্রস্তুত হচ্ছে। কল্যাণপুর রিটেনশন পন্ড থেকে প্রায় ১.১২ লাখ ঘনমিটার স্লাজ অপসারণ করা হয়েছে।
কল্যাণপুর ও রামপুরা পাম্প স্টেশন ছাড়াও মিরপুর ও আব্দুল্লাহপুরে ২টি ছোট পাম্প স্টেশন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। কল্যাণপুর প্রধান খাল ও বেগুনবাড়ী খালের বিভিন্ন অংশে প্রায় ১,২৩,৫৬৪ ঘনমিটার স্লাজ অপসারণের কাজ চলমান।
ডিএনসিসি’এর নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্প (ফেজ-১) চলমান। এ প্রকল্প সম্পন্ন হলে সেকেন্ডারি ড্রেনেজ লাইন নির্মাণের মাধ্যমে নতুন এলাকায় পানিবদ্ধতা হ্রাস পাবে।
জানা গেছে, একসময় রাজধানীর পানিবদ্ধতা নিরসনের দায়িত্বে ছিল ঢাকা ওয়াসা। পরে রাজধানীর সব নালা ও খাল দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। গত ১৫ বছরে ঢাকা ওয়াসা, দুই সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থা হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে, তবু নগরবাসী পানিবদ্ধতার সমস্যার মুক্তি পায়নি।
আগে ঢাকা মহানগরীর প্রধান ড্রেন লাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসার হাতে ছিল, আর শাখা লাইনের দায়িত্ব ছিল সিটি কর্পোরেশনের। ওই সময় রাজধানীর মোট ড্রেনেজ লাইনের মধ্যে ৩৮৫ কিমি ঢাকা ওয়াসার এবং প্রায় ২,৫০০ কিমি ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে ছিল। এছাড়া ৭৪ কিমি দৈর্ঘ্যের ২৬টি খাল এবং ১০ কিমি বক্স কালভার্ট রক্ষণাবেক্ষণও ছিল ওয়াসার দায়িত্বে। এই বিভাজনের কারণে বর্ষায় পানিবদ্ধতা নিরসনে সংস্থাগুলো একে অপরের ওপর দায় চাপানোর সুযোগ পেত।
জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার পানিবদ্ধতা নিরসনে খাল চ্যানেলিং ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে।
তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর বহু খাল ও ড্রেন পরিষ্কার করেছি। মূল সড়কের পানিবদ্ধতা অনেকটা কমেছে। পুরো ঢাকাকে ঠিক করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কাজ করতে কিছুটা সময় লাগবে। তবে যেটা বড় সমস্যা- মূল সড়কের পানিবদ্ধতা সেটা কিন্তু দুই তিন মাসের মধ্যে অনেকটা ঠিক করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা পার্মানেন্টলি ঠিক করার জন্য কি কি উদ্যোগ নিতে হবে কি কি করা যায় সে অনুযায়ী কাজ করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












